হয়তো এ গল্পের শুরু ধানমন্ডি লেকপাড়ের কোন এক কলেজ এ।হয়তো বা সেই কলেজ এর চার স্বপ্নবাজ তরুনের মাঝে বন্ধুত্ব তৈরি হয় final destination ছবির মতই প্রকৃ্তির আমোঘ নিয়মে।
হয়তো সেই চার বন্ধুর মাঝে একজন আমি নিজেই , , , , , , , ,
কি জানি? হতেও তো পারে। অথবা সবটুকুই কল্পনা।
আসুন আমরা “দ্বিধা” ছবির নায়িকার মত confusion এ না ভুগে গল্পের গভী্রে প্রবেশ করার চেষ্টা করি।
গল্পের শুরু আমরা করব কলেজ এর ২য় বছর থেকে। চার বন্ধুর মাঝে আমি নিজ়েকে হাবীব বলে ধরে নিচ্ছি।
হাবীব ও বিশাল কলেজ এর মাঠে বসে কথা বলছিলো , একটু পর জীবন এসে তাদের সাথে যোগ দেয়।
এখন তারা তিন জন গভীর আলোচনায় মগ্ন।বিষয় হিসেবে আমরা ধরে নিচ্ছি তাদের বন্ধু আবীরের নতুন প্রেমে পরা নিয়ে। আবীরের মত বই পাগল ছেলে প্রেমে পড়েছে , এটা মূলত কোন সমস্যা নয়। সমস্যা হলো , সে তার নতুন প্রেমিকার নাম তার তিন ঘনিষ্ট বন্ধুর কাছেও বলছে না।
কিভাবে আবীরের মুখ খোলানো যায় ? এই নিয়ে বিশাল , হাবীব ও জীবন আলোচনা করছে।
তারা যখন তাদের আলোচনা শেষ করে , তখন আমরা ধরে নিতে পারি যে তারা কোন উপায় পেয়ে গেছে।
দুই ঘন্টা পর(টিফিন টাইম) ……………………………………
আবীর টিফিন খেতে নিচে যাবে। হঠাৎ সে দেখতে পায় বিশাল, হাবীব ও জীবন তার দিকে এগিয়ে আসছে। অন্য সময় হলে আমরা এটা কে কোন বিশেষ ঘটনা মনে করতাম না। কিন্তু যেহেতু আমরা তিন বন্ধুর পরিকল্পনা জানি , তাই এটাকে আমরা একটু অন্য ভাবেই দেখবো। তারা তিন জন যখন আবীরের পাশে এসে বসে , কেন জানি আবীরের বুঝতে বাকি থাকে না যে , আজ তার টিফিন খাওয়া হবে না।অবশেষে আমরা আবীরের ধারনা সত্যি হতে দেখি , যখন তিন বন্ধু মিলে পুরো টিফিন প্রিয়ড ধরে নানা উপায়ে আবীরের মুখ থেকে তার প্রেমিকার নাম বের করার চেষ্টা করে।
টিফিনের পর ………………………
আমরা ধরে নিচ্ছি আবীরের প্রেমিকার নাম ফাস হয়ে গেছে । কারন আমরা দেখতে পাচ্ছি চার বন্ধু হাসি মুখে ক্লাস করছে। নাম ফাস না করলে এটা সম্ভব হতো না।
আচ্ছা , আমরা আবীরের প্রেমিকার নাম কি দিতে পারি ?
মনন হলে কেমন হয়?
ঠিক আছে , আমরা আবীরের প্রেমিকার নাম মনন ই দিলাম।
ছুটির পর , গোধূলী আলোর এক বিকেলে …………………………………
চার স্বপ্নবাজ তরুন লেক পাড়ের মৃদুমন্দ হাওয়ায় বসে আছে। তারা সবাই কেমন যেন আনমনা।
কিন্তু কেন?
আবীর হয়তো আনমনা কারন তার প্রেমিকার নাম ফাস হয়ে গেছে।
হাবীব , জীবন ও বিশাল হয়তো আনমনা লেকের জলের এই ঢেউয়ের কারনে।
কিংবা কে জানে , তারা হয়তো আনমনা অন্য কোন এক কারনে।
আজকে কেন জানি আড্ডাটা জমছে না।
কি মনে করে যেন আবীর গীটারটা টিউন করে তার নিজেরই লেখা গানটা গাইতে শুরু করল … … … … …
নতুন একটা গান বেধেছি
নতুন সুরটা দেব বলে
নতুন নতুন দুখঃ গুলো
পুরান সুখটি ছাপিয়ে গেলে
জীবনের মোড় ঘুড়ে যায় অন্য বাকে , , ,
আমি আবার ফিরে পেতে চাই
পেতে চাই সেই ক্যাফে আড্ডা
আমি আবার , আবার দিতে চাই
সেই লেক পাড়ে আড্ডা।
নতুন কিছু কথা ছিল
বন্ধু তোমার সাথে
নতুন কোন ভুল যে ছিল
সেই কথার মাঝে
নতুন আমি কষ্ট পাচ্ছি
এই নতুন সুরে
তাই তো তোমায় ছুড়ে দিলাম
বন্ধু দূরে , বহু দূরে ,
আমি আবার ফিরে পেতে চাই
পেতে চাই সেই ক্যাফে আড্ডা
আমি আবার , আবার দিতে চাই
সেই লেক পাড়ে আড্ডা।
চার বন্ধু কি গানের সুরে, নাকি কথার বুনটে অথবা গীটারের ছয় তারে বিলিন হয়ে লেকের শান্ত জলের দিকে তাকিয়ে থাকবে?
…
…
থাক, সেটা আমরা তাদের উপরেই ছেড়ে দেই।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



