ভেবেছিলাম ব্লগের পাতায় নিজের ভাবনাগুলোকে যতটা সম্ভব অকপটভাবে ধরে রাখবো। ব্লগের 'আমি'টা হবে প্রায় মুখোশবিহীন, নিরাবরন আমি। যেইসব উদ্ভট স্বপ্ন, যেইসব অন্যায্য ক্রোধ, যেইসব নিরুপায় ক্ষোভের কথা গলায় এসে আটকে যায়; যা আমার একান্ত নিজস্ব স্খলন; সেইসব বালছাল অনুভূতির স্ন্যাপশটগুলো ভার্চুয়ালি ধ'রে রাখা গেলে অবসরে জাবর কাটার অন্তত একটা উপায় হ'তে পারতো। কিন্তু বোকাচোদা ব্লগ-অ্যাডমিন সম্ভবত অকপট কথকের চেয়ে ভদ্রচোদা ছদ্ম-ছিনালদেরই বেশি পেয়ার করেন; তার দরকার ইয়োর মোস্ট অবিডিয়েন্ট টাইপ পোস্ট, যাতে থাকবে শুধু ফুল-পাখি-নদী ও নারীদের প্রশস্তি, থাকবে ধর্মের নামে বেহুদা বেলেল্লাপনার ফিরিস্তি এবং জিহাদী জঙ্গিপনা। আমার আগের নিক ব্যান করার পরেই কেবল এই জরূরী পাঠটা পেয়েছি। মাননীয় কর্তৃপক্ষ, তবে তা-ই সই! এখন থেকে আমিও শালা ধর্ম নিয়ে উস্কানিমূলক পোস্ট দিবো; বিশ্বাস করুন! এখন থেকে আমি আর বালছালকে বালছাল বলবোনা, বলবো উর্বরা নদীচরে কাশফুলের অলৌকিক দোল! মূড খারাপ থাকলে মুখ ফস্কে শূয়োরের বাচ্চাকে বড়জোর বরাহনন্দন পর্যন্ত বলতে পারি, কিনতু মাননীয় সারমেয়শাবককে কুত্তার বাচ্চা বলার মতো বেয়াদবি যাতে না করি সেদিকে ভীষন খেয়াল রাখবো। জানিনা কতটুকু সফলকাম (এই বেশরম কামগন্ধী শব্দটার প্রমিত বাংলা মাথায় আসছেনা) হ'তে পারবো; তবে বেদম কোশেশ ক'রে যাবো ইনশাল্লাহ...
আগের নিকে লেখা একটা পোস্টও আমি প্রথম পাতায় দেইনি ইচ্ছে ক'রেই, মন্তব্যও করিনি কারো পোস্টে; তবুও ব্যানড হয়ে আছি অজ্ঞাত কারনে। এই নিক ব্যান করলেও আপত্তি নেই, সঙ্গত কারন একটা না একটা পেয়ে যাবেনই; তবে অনুগ্রহপূর্বক ব্যান করার কারন জানিয়ে একটা মেইল ক'রে চিরজীবনের মতো কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন, এই দুরাশা রইল। সেটাই অ-নে-ক পাওয়া হবে। আগেরবার তো সেই বালের মেইলটাও করেন নাই!
দোয়াগো,
বিরান বৈরাগী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

