গাছজন্মের কথা
২৮ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল প্রায়ই আমার ইচ্ছে করে গাছ হয়ে যাই। শরীরে বিস্তর লালচে ধূলো নিয়ে ঠা ঠা রোদে তেতেপুড়ে দাঁড়িয়ে অপেক্ষা করি কখন আসবে একঝলক বৃষ্টি; সারা হবে প্রত্যাশিত স্নান। ইচ্ছে করে টানা বর্ষণে ভি'জে ভি'জে একশা হই; ল্যাগব্যাগে চেহারায় ঠায় দাঁড়িয়ে থাকি মহার্ঘ্য রোদ্দুরের অপেক্ষায়; সূর্যস্নানে ঝলমলিয়ে নতুন হয়ে উঠি। কখনো হয়তো জোরসে ঝড় হ'চ্ছে; আমিও ভীষণভাবে নেচে নেচে উঠছি সেই ঝোড়ো হাওয়ার সাথে তাল মিলিয়ে! হয়তো দুমড়ে-মুচড়ে শিকড়সুদ্ধ ভেঙে পড়ছি প্রবল পরাজয়ে। কোনো নিস্তরঙ্গ গুমোট দুপুরে হয়তো হবো অচঞ্চল ধ্যানী ঋষি কোনো। মৌন; স্থবির।
ইচ্ছে করে গাছজন্মে আমি সব্বাইকে ক্ষমা ক'রে দেই। ও জন্মে আমার সালোক-রসায়ন হবে জিঘাংসার বাতাস শুষে বিনিময়ে ভালোবাসা বিলি ক'রে বেড়ানো। এমনকি কুড়ুলের নির্দয় আঘাতেও তখন আমি আর আহত হবোনা। আমার ভেতর থেকে বেরুবে না যন্ত্রনাকাতর কোনো মৃদু গোঙানিও; চিৎকার তো নয়ই। ঘৃণা কিংবা ক্ষোভ নয়, শেষবারের মতো ভূমিশয্যা নেবার আগে আমি বরং আমার সমস্ত সবুজ নিয়ে কেবল দেখতে থাকবো আকাশের নীল... ম'রে যেতে যেতে; যটতুকুন পারি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন