২০০৭-০৬-৩০ ০০:৩০:৪১
ত্রিভুজ,
সমস্য হয়েছে অন্য জায়গায়। আপনি পূর্ব প্রস্তুতি ছাড়াই লাড়াইয়ে নেমে ছিলেন। আপনার প্রতিপক্ষ ছিল সম্পূর্ণ ভাবে প্রস্তুত এবং আক্রমণাত্মক। সেই তুলনায় আপনি ছিলেন, সম্পূর্ণ অপ্রস্তুত ও রক্ষণত্মাক। আপনার অসতর্কতায় এবং আপনার অপ্রস্তুত অবস্থায় তারা আপনাকে হঠাৎ করে আক্রমণ করে প্রায় পর্যুদস্ত করে ফেলেছে।
ওদের যে কৌশলের কাছে আপনি বিপর্যস্ত হয়েছেন--
১। আপনাকে ওদের ইচ্ছা মত বিতর্কে জড়িয়ে দিয়েছে।
২। অপ্রাসংগিক বিষয়ে আপনাকে টেনে নিয়ে গেছে।
৩। যে বিষয়ে আপনার প্রস্তুতি নেই সেই সব বিষয়ে আপনাকে বিতর্কে জড়িয়ে দিয়েছে।
৪। আপনাকে মানুষিক ভাবে বিপর্যস্ত করার জন্য আপনার নাম বিকৃত করেছে। এটা ওদের কৌশল। রাজনীতিক ক্ষেত্রেও এদের এই কৌশল লক্ষ্য করবেন। কি ভাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম বিকৃতি করা হয়েছে।
৫। জঘন্য ভাষায় গালিগালাজ করা।
৬। যখনই আপনি কিছু বলতে যাবেন তখনই ওরা মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে আশ্রয় নিয়ে, আপনাকে স্বাধীনতার বিরুধি হিসাবে চিহ্নিত করবে।
৭। সঙ্গবদ্ধভাবে আক্রমন করা। যেমন কোন টিম করে এক সংগে আক্রমণ করা।
৮। আপনি একক ভাবে একটি টিমকে মোকাবেলার চেষ্টা করেছেন। আপনার কোন সঙ্ঘ নাই।
ভয় পাবেন না--
১। সঙ্ঘবদ্ধ হউন।
২। প্রস্তুতি গ্রহন করুন।
৩। নিয়ম মাফিক প্রতিআক্রমন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

