ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে শনিবার ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটি ফার্নডেইল থেকে ৩৫ কিলোমিটার পশ্চিম এবং সাক্রামেন্টো থেকে ৩৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানে এবং এর পরপরই ধারাবাহিকভাবে ৩ দশমিক ৭, ৩ দশমিক ৮, ৩ দশমিক ৫ এবং ৩ দশমিক ৬ মাত্রার কম্পন অনুভূত হয়।
‘হ্যাঁ, ভূমিকম্প অনুভূত হয়েছে’ ফার্নডেইলের স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক কর্মী ম্যানুয়েল এনোস এএফপি’কে একথা বলেন।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয় এবং ফার্নডেইল শহরের মিলনায়তনটি ক্ষতিগ্রস্ত হয়।
দ্য লস এঞ্জেলেস টাইমস্থর খবরে বলা হয়, প্রথম দফার ভূমিকম্পটি সান ফ্রান্সিসকো শহরেও অনুভূত হয়েছে।
‘আমরা অনেক ভূমিকম্প অনুভব করেছি কিন' এই ভয়াবহ ভূমিকম্পের মত পূর্বে আর কখনো দেখেছি বলে মনে হয় না।’ ইউরেকার পার্শ্ববর্তী একটি দোকানের মালিক টাইমসকে একথা জানান। মুসলমান নির্যাতনের ফলস্বরুপ খোদায়ী গজব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

