somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইয়্যিদুল আনাম, রউফুর রহীম, সরওয়ারে দো’আলম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চিকিৎসা পদ্ধতি

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফ-এ ইরশাদ করেন, “হে মানুষেরা! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে এসেছে উপদেশ বাণী এবং অন্তরের রোগের নিরাময়, হিদায়েত ও রহমত মুসলমানদের জন্য।” (সূরা ইউনুস : আয়াত ৫৭)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার উৎকর্ষ সাধনের সমস্ত পন্থা বাতলিয়ে দিয়েছেন। তারই ফলশ্রুতিতে ব্যাধিগ্রস্ত অন্তরের চিকিৎসার পাশাপাশি দৈহিক চিকিৎসার সমস্ত নিয়মাবলীও তিনি জানিয়েছেন।
শাফিউল উমাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ঔষধ সেবন ও ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করেছেন। পাশাপাশি কুরআন শরীফ-এর আয়াত, দোয়া, দুরূদ, ঝাড়-ফুঁক এবং তাবিজের দ্বারাও চিকিৎসা করেছেন। আর সে কারণে উভয় পন্থাই সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে গণ্য হয়েছে।
(১) মুসতাদরিকে হাকিমে বর্ণিত রয়েছে, হযরত সামুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “তোমাদের চিকিৎসাসমূহের মধ্যে সর্বোত্তম চিকিৎসা হল শিঙ্গা লাগানো।”
(২) মিশকাত শরীফ ও ইবনে মাজাহ শরীফ-এ রয়েছে, যিকরুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি প্রতিমাসে তিনদিন সকাল বেলায় মধু চেটে সেবন করবে তার কোন কঠিন রোগ ব্যাধি হবে না।”
(৩) বুখারী শরীফ-এ রয়েছে- হাবীবে আ’যম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কালোজিরায় একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের চিকিৎসা নিহিত।”
(৪) বুখারী শরীফ-এ আরো রয়েছে, হযরত সা’দ ইবনে ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, ছহিবে রফা’না লাকা যিকরক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সে দিন বিষ ও জাদু তার কোন ক্ষতি করতে পারবে না।”
দোয়া, দুরূদ, ঝাড়-ফুঁক এবং তাবিজের দ্বারা চিকিৎসা
(১) হাদীছ শরীফ-এ রয়েছে, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সূরা ফাতিহা প্রত্যেক রোগের জন্য শিফা।”
(২) হযরত উছমান গনী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, একদা আমি আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আমার মাথা ব্যথার কথা জানাই। তখন তিনি আমাকে বললেন, “শরীরের যে স্থানে ব্যথা হচ্ছে সেখানে হাত রেখে ৩ বার বিসমিল্লাহ পড় এবং ৭ বার شر ما اجد وأحاذر. اعوذ بالله وقدرته من দোয়াটি পাঠ কর।”
(৩) হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাস্‌সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কোন চিন্তা ও পেরেশানী দেখা দিলে তিনি এই দোয়া পড়তেন,
يا حى يا قيوم برحمتك استغيث.
অর্থ: “হে চিরঞ্জীব, হে চিরন্তন, আপনার অনন্ত রহমতের উছীলায় প্রার্থনা করছি।” (হাকিম, তিরমিযী শরীফ)
(৪) ইবনে মাজাহ শরীফ-এ বর্ণিত রয়েছে, ছহিবে জামিউল কালিম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, “নিশ্চয়ই নামাযের মধ্যে শিফা ও আরোগ্য রয়েছে।”
গভীরভাবে ফিকির করলে অনুধাবন করা যায় যে, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতগুলোই জিসমানী ও রূহানী তথা সর্বপ্রকার ব্যাধির আরোগ্য লাভের কারণ।
সুতরাং যিকরুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নতগুলোর উপর আমলই পার্থিব সুস্থতা, সুখ-শান্তি ও পরকালীন সাফল্যের সর্বোত্তম মাধ্যম।
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের হাক্বীক্বীভাবে সুন্নত-এর উপর আমল করার তৌফিক দান করুন। (আমীন)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×