নূর নূর নূর- নূরুন আলা নূর
নূরুন আলা নূর, নূরে মুজাসসাম রসূল ॥
আল্লাহ পাক নিজ মুহব্বতে; সৃষ্টি করেন নূর নবীকে
নূর নবীজীর নূর হতে, হলো সৃষ্টিকুল ॥
নূর নবীজী না হলে; সৃষ্টি হতোনা কোন কালে
খোদ ইলাহীর কুদসী বাণী, শুধরে দিলো ভুল ॥
মোদের মত বললে নবী; ধ্বংস ঈমান আমল সবি
শুধু খোদা নন যে তিনি, সৃষ্টিতেই অতুল ॥
কামালতে লাতাফাত; হাবীবুল্লাহর অজুদ পাক
আলীশান আক্বীদা দিলেন, মামদূহ নূরী ফুল ॥
ছায়াহীন কায়া নবী; জিসিম যেন নূরেরই রবি
নূরী দিদার পেতে মোরা, সদা রই ব্যাকুল ॥
ঈমান নিয়ে একবার যে; দেখলো নূর নবীজীকে
জাহান্নাম তার হারাম হয়ে, জান্নাতে মকবুল ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

