somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুওয়াল-জাওয়াব

২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুওয়াল: আযানে ও ইক্বামতে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শুনে দু’হাতের বৃদ্ধাঙ্গুলীর নখে চুমু দিয়ে তা চোখে বুছা দেয়া কি? চোখে বুছা দেয়ার সময় কি বলতে হয়?
জাওয়াব: আযানে ও ইক্বামতে নূরে মুজাস্‌সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শুনে প্রথমবার “ছল্লাল্লাহু আলাইকা ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বলা এবং বৃদ্ধাঙ্গুলীদ্বয়ের নখ চুম্বন করে চোখে স্পর্শ করা,
আর দ্বিতীয়বার নাম মুবারক শুনে “কুর্‌রাতু আইনী বিকা ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বলা এবং বৃদ্ধাঙ্গুলীদ্বয়ের নখ চুম্বন করে চোখে স্পর্শ করা মুস্তাহাব-সুন্নত।
অতঃপর শেষে “আল্লাহুম্মা মাততি’নী বিস্‌সাময়ি ওয়াল বাছার” বলা মুস্তাহাব-সুন্নত। (ফতওয়ায়ে শামী, কানযুল ইবাদ, ফতওয়ায়ে ফেরদাউস)

মুছাম্মত তামান্না আশরাফী ঝর্ণা
বনশ্রী, রামপুরা, ঢাকা।
সুওয়াল: অনেক ছেলে সন্তানের জন্মগতভাবে খাতনা হয়ে থাকে। তাদেরকে আবার খাতনা করাতে হবে কিনা? সঠিক মাসয়ালা জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব: উল্লেখ্য যে, জন্মগতভাবে খাতনা সুন্নতের অন্তর্ভুক্ত। যে সমস্ত ছেলে সন্তানের জন্মগতভাবে খাতনা হয়ে থাকে তা যদি বহাল তবিয়তে থাকে; তাহলে আর নতুন করে খাতনা করতে হবে না।
আর জন্মগত খাতনা হওয়াটা যদি খাতনাবিহীন অবস্থার দিকে চলে যায় অর্থাৎ খাতনা হওয়ার অবস্থায় না থাকে তথা খাতনাবিহীন অবস্থার মত পরিলক্ষিত হয় তাহলে উক্ত ছেলের আবার নতুন করে খাতনা করাতে হবে। (ফিক্বাহ ও ফতওয়ার কিতাবসমূহ)
মুছাম্মত ইশরাত জাহান তানিয়া
সিও বাজার, রংপুর।
সুওয়াল: মিসওয়াক করার ব্যপারে হাদীছ শরীফ-এ কোন তাগিদ আছে কি-না?
জাওয়াব: হ্যাঁ, মিসওয়াক করা হলো খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। স্বয়ং আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই মিসওয়াক করেছেন এবং উম্মতদেরকে মিসওয়াক করার ব্যপারে অসংখ্য হাদীছ শরীফ-এর মাধ্যমে তাগিদ করেছেন।
এ প্রসঙ্গে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক নামাযের পূর্বে মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম।” [বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, আবু নঈম ইত্যাদি]

মুঈনুদ্দীন আহমদ
হোমনা, কুমিল্লা

সুওয়াল: কোন্‌ কোন্‌ গাছের ডাল দিয়ে মিসওয়াক করা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত?
জাওয়াব: হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিসওয়াক হিসেবে পিলু, যয়তুন ও খেজুর গাছের ডাল ব্যবহার করেছেন। এছাড়াও তিক্ত জাতীয় গাছের ডাল ব্যবহার করেছেন, যেমন: নিম, ভাইট ইত্যাদি।
কাজেই, উপরোল্লিখিত গাছের ডাল দিয়ে মিসওয়াক করলে খাছ সুন্নত আদায় হবে। [দলীল সমূহ: বুখারী শরীফ, আবু নঈম ইত্যাদি]
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×