‘হিজাব’ বা পর্দা ফরযে আইন হওয়ার প্রমাণ ও তার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে
নিম্নে বিশ্ববিখ্যাত, সর্বজনমান্য ও গ্রহণযোগ্য তাফসীরের কিতাবসমূহ থেকে এ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করা হলো।
[১২৪০-১২৪৪]
“আল্লাহ তায়ালার বাণী: (অতি বৃদ্ধা মহিলা) হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মুকাতিল বিন হাইয়ান রহমতুল্লাহি আলাইহি ও হযরত যাহহাক রহমতুল্লাহি আলাইহি এবং হযরত ক্বতাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, অতি বৃদ্ধা নারী হলো, যাদের স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়েছে এবং সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। (যারা বিবাহের আশা রাখেনা।) অর্থাৎ যাদের স্বামী গ্রহণের কোন আকর্ষণ অবশিষ্ট নেই। (তাদের জন্য কোন গুনাহ নেই। সৌন্দর্য প্রকাশ না করে অতিরিক্ত কাপড় ব্যবহার না করায়।) অর্থাৎ তাদের জন্য বাড়ির ভিতরে পর্দার দরকার নেই। যেমন, অন্যান্য নারীদের জন্য নেই। ...... হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা আল্লাহ তায়ালার বাণী: (বৃদ্ধা নারীদের অতিরিক্ত কাপড় ব্যবহার না করলে কোন গুনাহ নেই)-এর ব্যাখ্যায় বলেন, অতিরিক্ত কাপড় বলতে, বড় ধরনের চাদর যা দ্বারা পুরো শরীর ঢাকে তথা বোরকা এবং সাধারণ চাদর। অনুরূপভাবে হাদীছ শরীফটি বর্ণিত আছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু শা’ছা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবরাহীম নখয়ী রহমতুল্লাহি আলাইহি, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি, হযরত ক্বতাদা রহমতুল্লাহি আলাইহি, হযরত যুহরী রহমতুল্লাহি আলাইহি ও হযরত আওযায়ী রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্যগণের থেকেও।
হযরত আবু ছালিহ রহমতুল্লাহি আলাইহি বলেন, বোরকা বা চাদর ব্যবহার ব্যতীত পুরুষদের সামনে দোপাট্টা, কামিছ, স্যালোয়ার এবং উড়না পরে থাকতে পারবে।
হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং অন্যান্যরা বলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর ক্বিরয়াত হলো (অর্থাৎ তাদের পোশাকের কিছু যেন ব্যবহার না করে দেখে দেয়) আর তা হলো, জামা-স্যালোয়ার ও উড়নার উপর পরিহিত বোরকা। তাই, বৃদ্ধা স্ত্রী লোকের জন্য অপরিচিত-পরিচিত লোকের সামনে অতিরিক্ত কাপড় তথা বোরকা ব্যবহার না করাটা গুনাহ নয়। মোটা পুরু দোপাট্টা পরে থাকবে, এর উপর অন্য কাপড় পরা জরুরী নয়।
হযরত সাঈদ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- অর্থাৎ সৌন্দর্য প্রকাশের আশা না থাকে।) এর ব্যাখ্যায় বলেন, বড় চাদর বা বোরকা ব্যবহার না করার দ্বারা যার মধ্যে সৌন্দর্য প্রকাশ করে দেখানোর আকাঙ্খা থাকে না।
হযরত ইবনু আবী হাতিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কাছে হাদীছ শরীফ বর্ণনা করেছেন, আমার পিতা। তিনি বলেন, আমাদের কাছে হাদীছ বর্ণনা করেছেন, হযরত হিশাম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমাদের কাছে হাদীছ শরীফ বর্ণনা করেছেন, হযরত ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমার কাছে হাদীছ শরীফ বর্ণনা করেছেন, হযরত সিওয়ার বিন মাইমূন রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমাদের কাছে হাদীছ শরীফ বর্ণনা করেছেন, হযরত ত্বলহা বিন আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত উম্মুল মাছাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে। তিনি বলেন, আমি একদা হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা-এর কাছে প্রবেশ করলাম এবং বললাম, হে উম্মুল মুমিনীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা! খিযাব বা মেহেদী, রং, কানের দুল, নূপুর-ঝুমুর, স্বর্ণের আংটি এবং পাতলা কাপড় ইত্যাদি পরিধানের ব্যাপারে আপনি কি বলেন? উত্তরে হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, “হে মহিলা সম্প্রদায়! পরপুরুষকে প্রদর্শনের আশা ছাড়া তোমাদের জন্য সৌন্দর্য, সাজ-সজ্জা জায়িয বা হালাল। মাহরামকে দেখানোর জন্য হালাল আর গাইরে মাহরাম তথা পরপুরুষকে দেখানোর জন্য সাজা-সজ্জা হালাল নয় তথা হারাম।”
(চলবে)
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।