হারের বৃত্তবন্দি বাংলাদেশ !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশের খেলাধুলায় এখন শনির দশা। অন্তত ফল দেখে তো তাই মনে হয়। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমেই ১৩১ রানের বড় পরাজয়। তাও আবার ৬ বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা জিম্বাবুয়ের কাছে। কিন্তু হারারে ম্যাচে বড়দের মতো বাংলাদেশ জাতীয় একাডেমী দল হেরেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় একাডেমী দলের কাছে। মাত্র ১১০ রানে একাডেমী দল অলআউট হয়ে গেলে ৬ উইকেটে সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার জাতীয় একাডেমী দল। সম্প্রতি অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপেও হেরেছে বাংলাদেশ। ক্রিকেটের মতো ফুটবলেও তারা কিছুটা ভাগ্যবিড়ম্বনার শিকার। সাফ ফুটবল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ম্যাচের ৮৮ মিনিট গোলশূন্য থাকার পর ৮৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায়। এরপর অতিরিক্ত সময়ে আরও একটি গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে তারা। সাকিব আল হাসানরা অবশ্য জিম্বাবুয়ে সফর শুরু করেছিলেন ফেভারিট হিসেবেই। একটানা ৬ বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিল জিম্বাবুয়ে। তার ওপর বাংলাদেশ সফরেই জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়েছিলেন সাকিবরা। তাই ভাবা হচ্ছিল হারারে টেস্টে না জিততে পারলেও অন্তত হেরে যাবে না বাংলাদেশ দল। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। প্রথম দিন থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নিয়ে বাংলাদেশকে ১৩১ রানের বড় ব্যবধানে হারাল জিম্বাবুয়ে। ফুটবলে অনূর্ধ্ব-১৬, ক্রিকেটে একাডেমী ও জাতীয় দলের হার দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য এখন চলছে হারের মৌসুম।
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।