রক্তজবা লাল হয়েছে তোমায় দেখে
আমার উচাটন মন খোঁজে সারাক্ষণ
এক মুঠো রোদ্দুর সোনালী স্বপ্নে বিভোর
ভালোবাসার পঙক্তিমালা সত্যি সুমধুর।
সাদা ক্যানভাসে ডানামেলা গাঙচিল
নীল আকাশ জুড়ে তোমাকে পাওয়ার মিছিল
মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে চাই
দূরে অনেক দূরে , দিগন্তের খুব কাছাকাছি...
শরতের শুভ্র কাশফুলে তোমার মুখচ্ছবি
ভেসে আসে স্বপ্ন সুখের উল্লাসে আমার সম্মুখে
আমি ভাবিনি কখনো এমন হবে জীবন ছবি
বিধাতার লীলা খেলা এখনো বুঝতে অনেক বাকি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


