তোমাকে কি আমি দেখিনি
সমরযুদ্ধে অসুরের উপর ঝাপিয়ে পডতে?
ফাঁসিমঞ্চে হেসে হেসে গলায় ফাঁসি পডতে?
...কিনবা ব্যাথিত কুমারীর দঃখগুলো মলিন
পাতার মত ফুঁ দিয়ে উডিয়ে দিতে?
তবে কেন আজ আধার গর্তে আধার সঙ্গোমে ব্যাস্ত তুমি?
বাইরে দেখ মিছিল,মিনারে দেখ হুংকার,দুর্গে দুর্গে দেখ
অস্ত্রের ঝঙ্কার...।।
উঠ সোজা হয়ে,হিমালয়ের ছেয়ে উচু হয়ে,
নারীর আচল ছাড়,প্রেমের নাম এখন যদ্ধ।
ফুল না,এবার তুলে নাও রাইফেল।
সৃতির ভাগড়ের পুরাতন গিট খোল।
তুলে আন পিতামহের নাম
ক্ষুদিরাম,তিতুমীর,টিপু সুলতান।
চল একবার,শুধুএকটিবার বলে উঠি
বিদ্রোহ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


