শিশু , নারী , বৃদ্ধ মানুষ দৌড়ুচ্ছে । জানে না কিভাবে ফিরবে ঘরে !
কথা হচ্ছে , বিডিআর এর জোয়ানরা এই পথে গেলেন কেন ? তারা কি এর
আগে তাদের দাবীর কথা জানিয়েছিলেন , সরকারকে ? জানিয়েছিলেন তাদের উর্ধ্বতন কমকর্তাদেরকে ?
যদি জানিয়ে থাকেন , তবে কেন ব্যবস্থা নেয়া হয়নি ?
এই যে একটা চরম নাজুক পরিস্থিতির সৃষ্টি হলো , সেই দানা একদিনে
বাঁধেনি। এই চাপা আগুনের কথা কি গোয়েন্দারা জানতেন না ? যদি জানতেন, তবে তারা তা সরকারকে জানান নি কেন ?
যারা নিহত -আহত হয়েছেন , সে ক্ষতি অপূরনীয়। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষনা করে করে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
সেটাই শেষকথা নয়। বিডিআর এর অভিযোগগুলো খতিয়ে দেখা উচিৎ।
সেনাবাহিনী বিডিআর এর প্রধান সম্পূরক শক্তি। সেই যৌথশক্তি যাতে
রাষ্ট্রের কল্যাণে সার্বিকভাবে কাজ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। মনে রাখতে হবে, কারো দুর্নীতিই গ্রহণযোগ্য নয়।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



