somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

কাব্যচিন্তন : হাসান মাহবুব -এর একটি কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রশ্ন আমি নিজেকে প্রায়ই করি। পৃথিবীতে অব্যবহৃত কি কোনো
শব্দ আছে ? নাকি সবগুলো শব্দই এপর্যন্ত ব্যবহৃত ! আমি এমন কিছু
শব্দাবলি খুঁজি ।
আমি যখন কবিতায় ডুবে যাই , তখন ভুলে যাই অনেক কিছুই । আমার সামনে তখন কেবল থাকেন একজন কবি , একটি কবিতা । কবিতার রূপকল্প আমাকে সম্মোহিত করে। আমি তাকিয়ে থকি কবিতার উত্থানপর্বের দিকে । আর ভাবি কিভাবে পংক্তির আলো আমাদেরকে দিয়ে যায় মুগ্ধ আমিষ ।
হাসান মাহবুব কবিতা লিখেন অন্য বিনয়ে। তার এই বিনয় একান্তই
আত্মস্থ অনুষদ ।
পড়ুন এই কবিতাটি ................
Click This Link

নিস্পৃহের অগ্নিস্পৃহা
=============
আমার পুড়তে ইচ্ছে করে ভীষণ
আগ্নেয়গিরির উত্তপ্ত জ্বালামুখে ঝাঁপ দি বারংবার
রৌদ্রকরজ্বল আকাশের নীচে হেঁটে চলি বহুপথ
তবুও পোড়েনা আমার ত্বকরন্ধ্র
গলনাঙ্কে পৌঁছেনা মগজের ধূসর থিকথিকে পদার্থ।
আমাকে দগ্ধ করেনা অগ্নির লেলিহান শিখা
অথবা তেতে থাকা কর্পোরেট জীবিকা।
বাসন্তী উন্মাদ বাতাসে ভস্ম হয় ঘর
আমি সাগ্রহে প্রবেশ করি জ্বলন্ত বসত ভিটায়
অঙ্গার হওয়া হয়না আমার
দগ্ধ হওয়া হয়না আমার..
উপরন্তু
সপ্তম নরকের আলতো উষ্ণতা
আমায় জড়িয়ে ধরে নিবিড়ে
আমি যেন কাঁথামুরি ওম পেয়ে
ভুলে যাই পুড়ে যাবার প্রবল স্পৃহা..
তারপর
আমার আর পুড়তে ইচ্ছে করেনা
দোজখের ওমের সাথে ভীষণ সখ্য আজকাল
দহনপ্রক্রিয়া দেখেই বরং আমোদিত হই
হাসপাতালের বেডে থার্ড ডিগ্রী বার্নের রোগী
অথবা মন পুড়ে যাওয়া বেবাক বিবাগী
অতিশয় আনন্দে অবলোকন করি
এখন
আমি জেনে গেছি কখনও পুড়বোনা আর
তপ্ত উনুনে বসে দেখি হাস্যকর মানবিক আকার।



--------------------------------------------------------------------
এই কবিতায় কবি পুড়তে চেয়েছেন। কেন ? শাণিত হতে ? নাকি
শাণিত করে যেতে মাটির উষ্ণতা ?
তবুও পোড়েনা আমার ত্বকরন্ধ্র
আমাদের বোধের দরজায় করাঘাত করে কবি নিজেই হয়েছেন সমাজের
প্রতীক ।
হাঁ, কর্পোরেট জীবিকা আজ নিয়ন্ত্রণ করছে আমাদের চারপাশ ।
আমরা ক্রমশঃই অতিক্রম করছি বসন্তের উন্মাদ বাতাস ।

তারপর কবি বলছেন ...

সপ্তম নরকের আলতো উষ্ণতা
আমায় জড়িয়ে ধরে নিবিড়ে
আমি যেন কাঁথামুড়ি ওম পেয়ে
ভুলে যাই পুড়ে যাবার প্রবল স্পৃহা..
তারপর

এটাই আজ শান্তির অবারিত আনন্দ মানুষের জন্য !

কবিতাটির শেষাংশে কবি বলেছেন , আর পোড়া হবে না । বরং শুধুই
দেখা হবে হাস্যকর মানবিক আকার !

খুবই কঠিন প্রশ্ন রেখেছেন কবি । মানবতার মহান শক্তি তবে কী
পরাজিত হবে !
না হবে না। হবার নয় । কবি জাগাবার যে মাইলস্টোন স্থাপন করতে
চেয়েছেন , সেটাই প্রজন্মের জন্য ধ্রুব।
ধন্যবাদ কবি হাসান মাহবুব ।

ছবি - ফ্রেড প্রপস্ট
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×