somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

কাব্যচিন্তন : সাঈদ জুবেরী ( মাঠশালা) - এর একটি কবিতা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতায় সমকাল চিত্রন একটা উল্লেখযোগ্য ঘটনা। তা হতে পারে সৃষ্টির।
হতে পারে ভাঙনের। কিছু বেদনা আছে মানা যায় না। কিছু বেদনা আছে
প্রাকৃতিক।
প্রজন্ম , সবসময়ই সকল দূষণ কে রুখে দাঁড়িয়েছে। লিখে রেখেছে সময়চিত্র।
কবি সাঈদ জুবেরী এই প্রজন্মের কবি। এই ব্লগে তিনি লিখেন মাঠশালা
নামে।
তার দেখা দিনগুলো , রাতগুলো কেমন ?

পড়ুন তার এই কবিতাটি ............
Click This Link

প্রতিদিনের উপপাদ্য
----------------------
প্রতিদিনই ভিন্ন ভাবে যাচাই করে নিতে হচ্ছে সব
প্রতিদিনই ঘুম ভাঙলেই গতকাল ভুল
প্রতিদিনই বদলে যাওয়া পরিস্থিতিতে
ঘুমাতে যাই আজকের বাস্তবতায়

এভাবে প্রতিদিনের সাথে আমার বোঝাপড়া
এভাবেই ভেঙ্গে পড়া আমার সকল ইতিহাস

নিরীক্ষার অযুহাতে অনেক কিছুই প্রতিদিন করেছি
গতকালের সেই পরীক্ষাগারে এখনও পড়ে আছে-
সিডেটিভ বড়ির খোসা আর তার সাথে জড়াজড়ি করে
রাংতার উপর বয়ে যাওয়া ধাবমান বাসনার ড্রাগন
আরো আছে এক কাপ চায়ের তলানিতে এল.এস.ডি বিস্মরণ
ঘরময় গুমট হয়ে আছে তামাকের ধোয়ার আবরন, সিরিঞ্জ...
সব, সব গতকাল; আর সব গতকাল ভুল

আজ পকেটে একটা পিস্তল রেখে পরীক্ষা করে দেখে নিচ্ছি
শব্দ সশস্ত্র হতে পারে কি না, আর আমি কিছু লিখতে চাইছিনা
শুধু প্রচন্ড সশস্ত্র শব্দ ছাড়া কবিতায় আর কিছু চাই না

--------------------------------------------------------------------
একটি শংকার ছায়া বহন করে চলেছেন কবি। তার সময় দোদুল্যমান।
কেউ বদলে দিচ্ছে ইতিহাস , কেউ নিরীক্ষার নামে করে নিচ্ছে আত্মঘাতি
সিদ্ধান্ত ।
সিডেটিভ বড়ির খোসা আর তার সাথে জড়াজড়ি করে
রাংতার উপর বয়ে যাওয়া ধাবমান বাসনার ড্রাগন
আরো আছে এক কাপ চায়ের তলানিতে এল.এস.ডি বিস্মরণ
ঘরময় গুমট হয়ে আছে তামাকের ধোয়ার আবরন, সিরিঞ্জ...

সময়ের চিত্রপট এঁকে কবি হতাশ হন নি ।
তিনি বলছেন - যা দেখছি সব ভুল । ভুল এইসব গতকাল।
বরং তিনি দেখতে চাইছেন , শব্দ কতোটা সশস্ত্র হতে পারে । কারণ এই
যে শব্দ সেটাই তো প্রাণ। স্পন্দন থেমে গেলে জীবের মৃত্যু হয়। দেহ আর
সচল থাকে না।
কবি বলেছেন .......
শুধু প্রচন্ড সশস্ত্র শব্দ ছাড়া কবিতায় আর কিছু চাই না


ভাবনা মানুষের প্রতিদিনের উপপাদ্য বিষয় । যে ভাবতে পারে না ,
সে হাসতে পারে না । আর কান্না ; তাতো সে ভুলে গেছে অনেক
আগেই ।
--- কথাগুলো বলেছিলেন মার্কিনী কবি এডওয়ার্ড এস্টলিন কুমিংস ( ই ই কুমিংস ) ।

ধন্যবাদ কবি সাঈদ জুবেরী ।

ছবি- ডাভিনা নিকোলাস
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×