somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়াতে আল্লাহকে কোনো আকৃতিতে দেখা সম্ভব কিনা ???

২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আল্লাহ তা’লা কুরআনের ৬নং সূরা আন’আম এর ১০৩ নং আয়াতে এরশাদ করেন,

"তিনি দৃষ্টির অধিগম্য নন, তবে দৃষ্টিশক্তি তার অধিগত”"

অর্থাৎ চক্ষু আল্লাহকে দেখতে পারেনা বলে এরশাদ করা হয়েছে।

পবিত্র কুরআনের ৪২ নং সূরা আশ শূরা এর ৫১ নং আয়াতে উল্লেখ আছে,

"কোনো মানুষের জন্যই সম্ভব নয় যে, আল্লাহ ওহীর মাধ্যমে বা পর্দার আড়াল থেকে ছাড়া তার সাথে কথা বলবেন"

এছারাও কুরআনের ৭ নং সূরা আল আরাফ এর ১৪৩ নং আয়াতে উল্লেখ আছে,

"অতপর মূসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন তখন সে আকূল আবেদন জানালো, হে প্রভু! আমাকে দর্শনের শক্তি দাও, আমি তোমাকে দেখবো৷তিনি বললেনঃ তুমি আমাকে দেখতে পারো না৷ হাঁ সামনের পাহাড়ের দিকে তাকাও ৷ সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যি তুমি আমাকে দেখতে পাবে৷ কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলো"

অতএব কুরআন কারীমের এ সকল সুস্পষ্ট নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহ একমত যে, পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পারবেনা।



রাসুলুল্লাহ মুহাম্মাদ (সাঃ) কি আল্লাহর দর্শন লাভ করেছিলেন ???

রাসুলুল্লাহ (সাঃ) থেকে একটি সহীহ হাদীসও বর্ণিত হয়নি, “যাতে তিনি বলেছেন যে, আমি জাগ্রত অবস্থায় পৃথিবীতে বা মি’রাজে চর্ম চক্ষে বা অন্তরের চক্ষে আল্লাহকে দেখেছি।

“রাসুলুল্লাহ (সাঃ)আল্লাহকে দেখেছিলেন কিনা সে বিষয়ে তার স্ত্রী আয়েশা (রা) কে '‘মাসরুক্ব'’ নামে একজন তাবেঈ (তাবেঈ মানে অনুসারী, তবে ইসলামের পরিভাষায় রাসুলুল্লাহ (সাঃ) সাহাবীদের ছাত্রদের বুঝানো হয়) জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন, “ তোমার কথা শুনে আমার শরীরের পশম কাঁটা দিয়ে খারা হয়ে গেছে! যে একথা বলে যে রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলেছে”।

[ সহীহ মুসলিম ১ম খন্ড হাদীস নং ৩৩৭ ও ৩৩৯]

আবূ যর (রা) বলেন আমি রাসুলুল্লাহ (সাঃ) কে জিজ্ঞেস করেছি, "“আপনি কি আপনার রবকে দেখেছেন? উত্তরে রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘তিনি আল্লাহ (নূর), তা আমি কি রূপে দেখব?”"

[ সহীহ মুসলিম ১ম খন্ড হাদীস নং ৩৪১]

এ ব্যাপারে ইবনু মাসাউদ (রা) ও অন্যান্য সাহাবীগণ একমত।

"পক্ষান্তরে ইবনু আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, মি’রাজের রাত্রিতে রাসুলুল্লাহ (সাঃ) অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহকে দেখেছিলেন। আল্লাহ রাসুলুল্লাহ (সাঃ) কে অন্তরের দৃষ্টি দিয়ে দর্শনের মুজিজা দান করেছিলেন”"

[ইবনু খুযাইমা, কিতাবুত তাওহীদ ২/৪৭৭-৫৬৩]

এখানে আলিমগণ একমত যে, এই দর্শন হচ্ছে রাসুলুল্লাহ (সাঃ) এর জন্য একটি বিশেষ মুজিজা, যা আর কারো জন্য নয় এবং এই দর্শন হৃদয়ের অনুভব, যেখানে কোনো আকৃতির উল্লেখ নেই।

রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহকে কোনো আকৃতিতে দেখেছেন অথবা তিনি ছাড়া কোনো ছাহাবী আল্লাহকে দেখেছেন বলে যা কিছু বর্ণিত সবই জাল ও মিথ্যা।

মিরাজের রাত্রিতে বা আরাফার দিনে, বা মিনার দিনে বা অন্য কোনো সময়ে রাসুলুল্লাহ (সাঃ) তার মহান প্রভুর মহিমাময় আল্লাহকে বিশেষ কোনো আকৃতিতে দেখছেন অর্থে সকল হাদীস বানোয়াট।

"যেমন যুবক অবস্থায় দেখেছেন, তাজ পরিহিত অবস্থায় দেখেছেন, উটের পিঠে বা খচ্চরের পিঠে দেখেছেন... এগুলো সবই বানোয়াট”"

[ইবনু ইরাক, তানযীহুশ শরিয়াহ]

এছারাও আরেকটি ভিত্তিহীন বাক্য হলো,
“"আমি আমার প্রভুকে (আল্লাহকে) একজন দাড়ি-গোঁফ ওঠেনি এমন যুবক রূপে দেখছি”"

[ইবনুল জাওয়ী, আল মাওযূ’আত ১/৮০-৮১; সুয়ূতী, লা-লাআলী ১/২৮-৩১; মুল্লা আল কারী, আল আসরার, ১২৬ পৃ]

অনুরূপভাবে উমার (রা) নামে জালিয়াতগণ বানিয়েছেঃ "“আমার প্রভুর নূর দ্বারা আমার অন্তর আমার প্রভুকে দেখেছে”"

আলী (রা) নামে জালিয়াতগণ বানিয়েছেঃ “ "যে প্রভুকে আমি দেখিনা সেই প্রভুর আমি ইবাদত করিনা”"

[সিররুল আসরার পৃ ৫৭-৫৮]

তাই এ কথা বলার অপেক্ষা রাখেনা যে রাসুলুল্লাহ (সাঃ) পূর্ববর্তী নবীদের মতই ইহলৌকিক জীবনে আল্লাহর দর্শন লাভ করার সুযোগ লাভ করেন নি।
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×