somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যতো অদ্ভুতূড়ে থাকার জায়গা (ছবিব্লগ: পার্ট ১)

২৮ শে জুন, ২০১১ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে,দেখা হয় নাই চক্ষু মেলিয়া।এই আজব দুনিয়ায় কতো আজব সব জিনিস।একবার দেখেছিলাম,চীন না জানি জাপানে,একটা বিল্ডিং মাটির সাথে ১৩৫ ডিগ্রি বাঁকিয়ে বানানো।আরেকটা বিল্ডিং দেখেছিলাম,পিকনিক বাস্কেটের শেপে বানানো।মানুষের কি খাইয়া দাইয়া কাজ নাই??এইসব অদ্ভূত অদ্ভূত ডিজাইনের বাড়ি বানায়।তাও আবার থাকার জন্য।এইসব বাড়িতে থাকতে কি খুব মজা?? কে জানে !!!!

একবার মনে হইলো,নিজেদের থাকার জন্য যদি এমন আজব আজব বাড়ি বানানো হয় তাহলে হোটেল বা মোটেলগুলোর মাঝেও নিশ্চয়ই এমন আজব কিসিমের বিল্ডিং থাকতে পারে।ইন্টারনেট ঘেঁটে দেখলাম, আসলেই তাই।মানুষের মাথায় খালি মনে হয় পিকিউলিয়ার আইডিয়ায় গিজগিজ করে।এরকম পিকিউলিয়ার কিছু হোটেলের ইনফো দিলাম।দেইখা ডিসিশান নেন,থাকবেন নাকি ঐখানে।আমার দেখে অবশ্য দুই-একদিন থাকার খায়েশ হয়েছে।পয়সা যদি হয় কোনোদিন একদিন যামু ঐখানে।গিয়া দেখবো থাইকা কেমন লাগে।
১।Sala Silvermine Underground suite:



এটি সুইডেনের Sala শহরে অবস্থিত।এটির মূল বৈশিষ্ট্য হলো এটি মাটি থেকে ১৫৫ মিটার নিচে।একে বলা হয় The worlds deepest bedroom। Sala Silvermine পৃথিবীর অন্যতম সুরক্ষিত খনি।এতে থাকতে গেলে আপনার খরচ পড়বে মাত্র ১০০ থেকে ২৫০ ইউ.এস ডলার।

২।The Atomium:



এটি বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।এটি তৈরি হয় ১৯৫৮ সালে।ঐসময় বেলজিয়ামে বইছে বিজ্ঞান আর আধুনিকতার সুবাতাস।এই হোটেলটির মূল আকর্ষণ হচ্ছে এর নকশায়।একটি লোহার ক্রিস্টালকে ১৬৫ বিলিয়ন গুণ বড়ো করলে তা এই হোটেলের নকশার মতো দেখায়।তবে এখানে থাকতে গেলে সম্ভবত ৬ থেকে ১২ বছরের বাচ্চা থাকা লাগবে।মূলত এটি ফ্যামিলিও বাচ্চাদের বিভিন্ন ইভেন্টের পারপাসে বানানো।থাকার খরচ ১০০ ডলারেরও নিচে।

৩। La Balade des Gnomes:



এটিও বেলজিয়ামে অবস্থিত।বিখ্যাত ট্রোজান হর্সের নাম নিশ্চয়ই শুনেছেন।এটির নকশাটাও সেই ট্রোজান হর্সের মতো।মোট রয়েছে ১০ টি আকর্ষণীয় বেডরুম সবই রূপকথার গল্পের আদলে বানানো।থাকার খরচ ১০০ ডলারের নিচে।

৪।Jumbo Stay:



এটি সুইডেনের Arlanda এয়ারপোর্টের মধ্যে অবস্থিত।এটি আর কিছুই নয়,একটি ৭৪৭ মডেলের বিমান,যার মধ্যে রয়েছে ২৭ টি রুম।থাকার খরচ ১০০ ডলারের নিচে।

৫।Palacio de Sal:



এটির লোকেশান বলিভিয়ার Uyuni শহরে।এটির আরেক নাম হলো Salt Hotel,মানে পুরাটাই লবণ দিয়ে বানানো।ওয়াল,ফ্লোর,সিলিং এমনকি অধিকাংশ ফার্নিচার লবণ দিয়ে বানানো।এখান থেকে সূর্যাস্ত দেখা হচ্ছে এই হোটেলের আরেকটি উল্লেখযোগ্য দিক,কারন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচুতে অবস্থিত।এতে থাকতে গেলে আপনার খরচ পড়বে ১০০ থেকে ২৫০ ইউ.এস ডলার পর্যন্ত।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ রাত ৯:১৮
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×