"কুকুরের কাজ কুকুরে করেছে/
কামড় দিয়েছে পায়ে/
তাই বলে কি কুকুরকে কামড়ানো/
মানুষের শোভা পায়।।"
মাসে পৌনে আঠারো লক্ষ পেইজভিয় হয় আর, ৩ লক্ষ ১৫ হাজারের উপর ভিজিটর ভিজিট করে।

ছোট বেলায় পড়া একটা কবিতা দিয়ে শুরু করলাম। আজ অনেক দিন পড় এই কবিতাটা মনে পড়লো। আজ হাড়ে হাড়ে টের পাই এই কবিতার মর্মার্থ। অনেক বাঁধা অনেক মানুষের অহেতুক যন্ত্রনা, অত্যাচার সয়ে কাজ করে গেছি আপন লক্ষ্যে। তাদের অনেকে নিজেকে শুশীল, প্রগতিশীল ব্লগার হিসাবে মনে করেন। অথচ নিজের নিচতা, তুচ্ছতা, বিকৃত মানুষিকতা তারা তাদের বড় বড় কথা দিয়ে ডাকতে পারে নাই। পারবেও না, বিজয়ের হাসিটা যে আমার জন্যই বরাদ্দ। আজ আউটলুকবিডি ডটকম বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব পোর্টালগুলোর একটি। ছবিতে গুগুল এনালাইটিক্স থেকে জুলাই মাসের স্ট্যাটিসটিকস দেয়া হলো। পৌনে আঠারো লক্ষ পেইজভিয় হয় আর, ৩ লক্ষ ১৫ হাজারের উপর ভিজিটর ভিজিট করে। বাকী পরিসংখ্যানগুলো ছবিতে দেখে নিন । যারা সিটিজেন জার্নালিজম এর মতো একটা নতুন জিনিষকে এবং এর সামর্থ্য বুঝতে ব্যর্থ হয়েছেন, আউটলুকবিডি কে অশ্লীল বাক্যবানে কাবু করার চেষ্টা করেছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই বলার নেই। আর কিছু ব্লগার আছে যাদের ধারনা সামুতে আউটলুকের নিউজের পোষ্ট এসইও বা হিটের জন্য দেওয়া হয়, তাদের বলবো তারা বোকার স্বর্গে বাস করেন। সামু নোফলো ট্যাগ ব্যবহার করে, লিংক পোষ্ট করে লাভ নাই। আর যে পরিমান হিট হয় আউটলুকে তার দশমিক ৫ শতাংশ হিটও সারাদিন সামুতে পোষ্ট দিয়ে পাওয়া যাবে না। আশা করি এই লেখাতেও সেইসব নাবালক, অশিক্ষিত লোকজন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অবাহত রাখবেন শেষবারের মতো। কারন আমরা বাঙ্গালী জাতি হিসাবে বড়ই কৃপণ, অন্যের ভালো দেখলে আমাদের গা জ্বালা করে। কিন্তু এই কথা বিশ্বাস করতে মন চায় না। শুভ বোধের উদয় হোক। শীঘ্রই নতুন চমক নিয়ে আসছে আউটলুকবিডি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



