প্রতিক্ষা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থেমে যায় আকাশের গান
ভেঙে যায় মেঘেদের মান
পাখিরা ঘুমিয়ে যায়
একাকী আমি বসে রই
তারাদের চোখেতে ঘুম
শিশিরের শব্দ নিঝুম
আসবে কথা দিয়ে আজ
তবু তুমি এলে আর কই?
তুমি নেই বলে
জোছনা গেছে চলে
তুমি নেই বলে অবহেলে
তুমি এলে জোনাক জ্বেলে
জেগে রবো তারাদের আকাশ তলে
তুমি এলে হেসে ফেলে
ছড়াবে চাঁদ জোছনা বিষাদ ভুলে ।।
মনে পড়ে যায়
কত না বলা কথা
মনে পড়ে যায়
একাকী সময়
আমার আপন আঁধার সাঁঝে
তুমিই এনে দিয়েছো আলোর ধারা
তাইতো সদাই হিয়ার মাঝে
তোমায় ভেবে ভেবে হই পাগলপারা ।।
[অ্যালবাম: অপ্রকাশিত
সুর: রিপন খান
কণ্ঠ: সান্তনা]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন