আমি অট্টহাসিতে হেসে উঠি। ফোনের ও পারে তখন শুধুই বিষ্ময় যে কি এমন হলো???
তাকে লাইনে রেখে আমি পাগলের মত হেসেই যাচ্ছিলাম। সে শুধু জিঙ্জেস করছে, কিন্তু আমার মুখ দিয়ে কোন কথায় বের হচ্ছেনা, আমি খালি পাগলের মত হেসেই যাচ্ছিলাম। একসময় সে বিরক্ত হলো। কিন্তু আমি কিছুতেই হাসি থামাতে পারছিলামনা। পাগলের মত হেসেই যাচ্ছিলাম।
এভাবে প্রায় ২০ মিনিট পর আমি একটু একটু করে বলতে শুরু করি। তার মধ্যেও চলে কুটকুটে হাসি। আমার পুরা পেট ব্যাথা হয়ে গেল!!!!
ঘটনা ছিল এরকম: দারুন জোস্নাভরা রাত, তার উপড় চারদিকে লাইটের আলোতে একে বারে দিনের আলোর মত আলোকিত। আমি ৫ তলার বারান্দায় দাড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা কুকুর দৌড়াচ্ছে, ঠিক তার পেছন পেছন প্রায় ১০ টি কুকুর ছানা!!!...মায়ের পিছন নিয়েছে তারা, হয়ত তাদের ক্ষিদা পেয়েছিল। তার পর লক্ষ্য করলাম, কুকুরের বয়ফ্রেন্ড...
এর মধ্যে তাদের ঝগড়া আরও জমে উঠল। এবার একে বারে সামনা-সামনি ঝগড়া। এক জন আরেকজনকে ছেড়ে কথা বলছেনা। মনে হলো র্গালফ্রেন্ডটা এবারে বেশী রেগে উঠল!!! সে হেব্বি চিল্লাচিল্লি করছিল। ঐ সময় বয়ফ্রেন্ডকে একেবারে চুপচাপ দেখা গেছে।
কি›তু হঠাৎ তার র্গালফ্রেন্ড মনে হয় ” তার পরকিয়া নিয়ে কিছু বলেছিল
তাদের এই ঘটনা যদি ভিডিও করে কাউকে দেখাতে পারতাম তাহলে তারও অবস্থা আমার মতই বা এর চেয়ে বেশী হতো। তবুও কল্পনা করে নিন!!! ওদের কান্ড দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর কানে হেডফোন গুজিয়ে টাইমপাস করলাম, আর শুধুই হাসছিলাম। প্রায় ভোর ৫ টার দিকে ঘুমিয়ে পড়ি।
গবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন তাদের নিয়ে এ ঘটনা লিখছি, নিচে তাকিয়ে দেখি , তারা বয়- র্গালফ্রেন্ড দুজন দুমুখী হয়ে ঘুমাচ্ছে। তখন তড়িঘড়ি করে ডিজিটাল ক্যামেরাটা নিয়ে জুম করে তাদের এই বিরহের ছবি তুলার লোভটা একদম সামলাতে পারলাম না!!!! তুলে ফেল্লাম তাদের বিরহের ছবি।তাদের সুখের সংসারে যে আগুন লেগেছে তা এ ছবিটাই প্রমান করে!!!!
(কালো- র্গালফ্রেন্ড, সাদা- বয়ফ্রেন্ড
কিন্তু আমি চিন্তা করছি এখন বাচ্চারা কোথায়? কে দেবে এই প্রশ্নের উত্তর? কে? কে? কে? তাদের ও কি কেউ গুম করে ফেলল????? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল!!!! চিন্তা করছি তাদের এই বিরহ নিয়ে একটা ছবি বানিয়েই ফেলব!!! ছবির নাম বিরহ...আরেকদিন আমার এই বিরহ ছবির কাহিনী নিয়ে আপনাদের সামনে আসব। এখন ছবির কাহিনী লিখছি।... দোয়া করবেন সবাই, যাতে আমার এই ছবি অস্কার পুরস্কার পেয়ে দেশের মানসম্মান রক্ষা করতে পারে!!!!!!!!!! (কাল রাতের ঘটনায় অতিরিক্ত হাসাতে আমার পেট এখনও ব্যাধা)। ২য় পর্ব আসছে...অপেক্ষায় থাকুন প্লিজজজজজজজজজজজজ!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

