somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 কোচিং সেন্টারে বিক্রির জন্য এমবিবিএসের প্রশ্নপত্র ফাঁস!

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোচিং সেন্টারে বিক্রির জন্যই এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ছাপাখানার শ্রমিক শাহেনশাহ ঠাকুর। তবে কোন কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ ছিল, তা জানতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহেনশাহকে জিজ্ঞাসাবাদের পর গুলশান বিভাগের উপকমিশনার লু ৎফুল কবীর এ তথ্য জানান।
উপকমিশনার আরও বলেন, তদন্তে গাফিলতির অভিযোগে এ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া (ক্লোজ) হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের নিচে একটি প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন শাহেনশাহ ঠাকুর। এরপর এমবিবিএস (সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ) ভর্তি পরীক্ষার সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশ্নপত্র নিয়ে ধরা পড়ার পর শাহেনশাহর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে স্বাস্থ্য অধিদপ্তর। মামলার তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, পরিকল্পিতভাবে প্রশ্ন ফাঁস করার জন্য কোনো কোচিং সেন্টার বা ব্যক্তি শাহেনশাহকে ওই ছাপাখানায় কাজে নিয়োগ দিতে পারে। এ রকম কিছু আলামত পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদে শাহেনশাহ বিষয়টি স্বীকার করেননি। তিনি এখন পর্যন্ত কারও নাম বলেননি।
এখন পর্যন্ত মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লু ৎফুল কবীর বলেন, দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও শাহেনশাহ খুব বেশি কিছু বলেননি। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শাহেনশাহ শুধু বলেছেন, কোচিং সেন্টারে বিক্রির জন্যই তিনি প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন। তবে কোন কোচিং সেন্টারে বিক্রি করার ইচ্ছে ছিল বা কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল জানতে চাইলে তিনি কোনো তথ্য দেননি।
শাহেনশাহকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ১০ সেপ্টেম্বর থেকে প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হয়। এর মাত্র তিন দিন আগে থেকে শাহেনশাহ ওই ছাপাখানায় কাজ শুরু করেন। এর আগে তিনি গাজীপুরে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। শাহেনশাহ এসএসসি পাস বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। এর আগে তিনি লেখাপড়া জানেন না বলে জানিয়েছিলেন। তবে তিনি কেন হঠা ৎ করে আগের চাকরি ছেড়ে ছাপাখানায় দৈনিক ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ নিলেন, তার কোনো যুক্তিযুক্ত জবাব দেননি শাহেনশাহ।
পুলিশ জানিয়েছে, শাহেনশাহর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের কৃষ্ণপুর গ্রামে। তাঁর বাবার নাম আতিয়ার রহমান ঠাকুর। এলাকায় রিংকু হিসেবে পরিচিত শাহেনশাহ।
গতকাল বুধবার থেকে মামলার তদন্ত শুরু করেছে ডিবি। ডিবির উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান বলেন, মামলাটির তদন্ত কেবল শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠেয় পরীক্ষা সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ছাপানো হচ্ছে
সূত্রঃ প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×