ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর এক বৈঠকের ফাঁকে বুধবার মাগরিবের নামাজে ইমামতি করেন সালমান এফ রহমান।
সভাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই-এর পরিচালনা পর্ষদ বুধবার বিকেল সোয়া চারটায় এক বৈঠকে বসে।
দীর্ঘ বৈঠকের ফাঁকে মাগরিবের নামাজের সময় হলে পর্ষদ সদস্যরা নামাজ পড়তে বের হন। সভাকক্ষের পাশেই ডিএসই পরিচালক সালমান এফ রহমানের ইমামতিত্বে মাগরিবের নামাজ আদায় করেন তারা।
নামাজের বিরতির জন্য বের হয়ে ডিএসই সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আব্দুল হক সেখানে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "আপনারা এখানে বসবেন না। অন্য রুমে গিয়ে বসেন।"
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জিএনএ/১৮৫৬ ঘ.
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



