somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোফোনের কাছে অসহায় তরুণীরা!

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশাল ব্রজমোহন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছে সোমবার রাতে৷ বিবাহীতা এই তরুণী থাকত স্বামীর সঙ্গেই৷ এই বিয়ে মেনে নেয়নি তাদের পরিবার৷ তবুও দু’জন সংসার পেতেছিল ২০০৪ সালে৷ হঠাৎ এই তরুণীর আত্মহত্যার কারণ একটি ভিডিওচিত্র৷ নজরুল নামক এক যুবক সুযোগ বুঝে তরুণীটির নগ্ন দেহের ভিডিও করেছিল৷ এরপর সেটি ছেড়ে দেয় ইন্টারনেটে৷ হালের ইন্টারনেটযুক্ত স্মার্টফোনের কারণে তা ছড়িয়ে পড়ে দ্রুত, সবজায়গায়৷ এরপর প্রতিবেশিদের কটু কথা আর সহ্য করতে পারেনি তরুণী৷ রাতের আধারে গলায় দড়ি পেচিয়ে ঝুলে পড়ে সে৷

২.

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা দিবা শাখার এক নিয়মিত ছাত্রীর কথা বলব৷ ভালো ফলাফলের আশায় স্কুলের শিক্ষার্থীদের কাছে কোচিং করত সে৷ মে মাসের একদিন কোচিংয়ে যেতে দেরি হল৷ বাংলা শিক্ষক পরিমল জয়ধর তাকে অপেক্ষা করতে বললেন৷ ব্যাচের অন্য শিক্ষার্থীরা বিদায় নিলে তাকে পড়াবে জয়ধর৷ সেদিনের ঘটনা ছাত্রীটি জানিয়েছে এভাবে, ‘‘সবাই চলে যায় কিন্তু আমি রয়ে যাই। সবাই চলে গেলে আমি আগের পড়াটুকু পড়তে থাকি। স্যার মূল দরজা বন্ধ করে রুমে এসে রুমের দরজা বন্ধ করে দেন এবং আমি কিছু বুঝার আগেই আমার মুখ বেঁধে ফেলেন। মুখ বাঁধা থাকায় আমি কিছু বলতে পারিনি। হাত ছোড়াছুড়ি করতে যাওয়ায় তিনি আমার ওড়না দিয়ে আমার হাত পেছনে বেঁধে ফেলেন। হাত বেঁধে সে আমাকে ভীষণ মারধর করে। মারধর করে সে আমাকে উলঙ্গ করে ফেলে এবং আমার ছবি তোলে। ছবি তোলার পর সে আমাকে শারীরিক নির্যাতন করে”। পরিমল একাধিকবার ছাত্রীটিকে নির্যাতন করেছে৷ ভয় দেখিয়েছে কাউকে বললে এসবের ছবি ছেড়ে দেবে ইন্টারনেটে৷ আশার কথা হচ্ছে, পরিমল এখন কারাগারে৷ ছাত্রীটি সাহস করে অভিযোগ করায় বিচারের কাঠগড়ায় পরিমল৷

৩.

বাংলাদেশে মোটামুটি নামকরা এক মডেল কন্যার কথা৷ সদা হাস্যোজ্বল এই মডেলকন্যা বছর কয়েক আগে বেশ ঢাকঢোল পিটিয়ে বিবাহ করেছে৷ কিছুদিন আগে ইন্টারনেটে তার এক ভিডিওচিত্র প্রকাশ পেল৷ তরুণীটি নিজের পরকীয়া সম্পর্কের ভিডিও নিজেই করেছে (ভিডিওর বিবরণ তেমনটাই বলে) মুঠোফোনে৷ কিন্তু কিভাবে যেন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সেটি৷ এতে করে তার ক্যারিয়ারের আপাতত ইতি ঘটেছে৷

বাংলাদেশের তরুণ-তরুণীদের এসব জোরপূর্বক কিংবা একান্ত গোপন ভিডিওচিত্র ইদানিং খুব বেশি ছড়াচ্ছে৷ প্রতিনিয়তই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে কোন না কোন তরুণীর সর্বনাশের খবর৷ এদের কেউ কেউ নিজের সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷ নিজের কিংবা নিজের পরিবারের মানসম্মান বাঁচাতে আত্মহত্যার বাইরে অন্য কোন পথ বোধহয় জানা নেই তাদের৷

প্রযুক্তির এই অপব্যবহারটাকে তুলনা করা যেতে পারে ছুরির ব্যবহারের সঙ্গে৷ এই ছুরি কেউ ব্যবহার করছে আপেল কাটার জন্য, ডাক্তার ব্যবহার করছে অস্ত্রপচারে আর দুষ্ট মানুষরা এটিকে ব্যবহার করে মানুষ হত্যার কাজে৷ ক্যামেরাযুক্ত মুঠোফোনগুলোর অবস্থাও তেমন৷ আরব বিশ্বে বিক্ষোভ দমনে সরকারি সেনাদের সহিংসতার তথ্য প্রমাণ ধারণ করা হচ্ছে মুঠোফোন ক্যামেরা ব্যবহার করে৷ এরপর সেগুলো ইউটিউবের কল্যাণে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে৷ বিশ্ব জানতে পারছে সেনাদের বর্বরতার কথা৷ সেই মুঠোফোনের অপব্যবহারটা আমরা দেখছি বাংলাদেশে, তরুণীদেরকে আত্মসম্মান জিম্মি করার মাধ্যম হিসেবে৷

মুঠোফোনের এই অপব্যবহার রোধের দুটো উপায় আমি দেখতে পাচ্ছি৷ প্রথমটি বেশ কঠিন৷ সেটি হচ্ছে, আমাদের বিবেককে জাগিয়ে তোলা৷ বাংলাদেশি তরুণ-তরুণীদেরকে সচেতন করতে হবে৷ এই কাজটি করা যেতে পারে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে৷ শুধু ফেসবুক-টুইটার এক্ষেত্রে সমাজের একটি অংশকে সজাগ করতে পারে৷ কিন্তু বড় অংশকে সজাগ, সচেতন করতে এগিয়ে আসতে হবে সরকারি-বেসরকারি গণমাধ্যমকে৷ চালাতে হবে ব্যাপক প্রচারণা৷

দ্বিতীয় কাজটি হচ্ছে, কঠোর আইনী ব্যবস্থা৷ বাংলাদেশে সাইবার আইনের কথা শোনা যাচ্ছে গত কয়েক বছর ধরে৷ এই আইনের দৃষ্টান্তমূলক প্রয়োগ অত্যন্ত জরুরী।

সূত্রঃ বিডি ক্রাইম।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৮
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×