somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্ট্রি মিউজিকের নতুন সম্রাজ্ঞী অ্যাডেল :)

২৫ শে জুন, ২০১১ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা ১০ সপ্তাহ বিলবোর্ড মিউজিক টপচার্টে প্রথম স্থানটি দখল করে রেখে রেকর্ড গড়েছেন ব্রিটেনের কান্ট্রি মিউজিক তারকা অ্যাডেল। ক্যারিয়ারের দ্বিতীয় অ্যালবাম '২১' দিয়ে বাজিমাত করেছেন তিনি। শুধু মার্কিন মুলুকেই এখন পর্যন্ত অ্যালবামের ১.৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। অ্যালবামের 'রোলিং ইন দ্য ডিপ' গানটি এখন সবার মুখে মুখে। অ্যাডেল হালের সেনসেশন লেডি গাগার 'বর্ন দিস ওয়ে'কে পেছনে ফেলে সেরা একক অ্যালবামের এক নম্বর স্থানটিও দখল করেছেন। তাই সময়টা এখন কান্ট্রি মিউজিকের নতুন এই সম্রাজ্ঞীর।

ইংরেজ গীতিকার ও কণ্ঠশিল্পী অ্যাডেলের জন্ম ১৯৮৮ সালের ৫ মে। তার পুরো নাম অ্যাডেল লরি ব্লু অ্যাডকিনস। নর্থ লন্ডনের টটেনহামে জন্ম নেওয়া মেয়েটি ছোটবেলা থেকেই খেতে ভালোবাসতেন। মুটিয়ে যাওয়া শরীরের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন বোধ করেননি কখনও। খুব ছোট থাকতেই কান্ট্রি, ব্লুজ আর জ্যাজে হাতেখড়ি তার। ২০০৬ সালে সঙ্গীতে স্নাতক করেন পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনোলজি ইন ক্রয়ডন বিভাগে। ওই বছরেই পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অ্যাডেল। এর আগে স্কুলে থাকতে বেশ নামডাক কুড়ান। ২০০৭ সালে 'হোমটাউন গ্লোরি' গানটি তাকে খ্যাতি এনে দেয়। ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম '১৯'। আর ২০১১ সালে দ্বিতীয় এবং এখন পর্যন্ত সর্বশেষ অ্যালবাম '২১' আলোড়ন সৃষ্টি করেছে সমালোচক ও শ্রোতাদের মনে। ২০০৯ সালে শ্রেষ্ঠ নবীন সঙ্গীতশিল্পী শাখায় গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন অ্যাডেল।


তার সমসাময়িক অন্য শিল্পীরা যেখানে গান গাওয়ার চেয়ে নিজেকে আবেদনময়ী হিসেবে উপস্থাপন করার প্রতিযোগিতায় লিপ্ত, সেখানে অ্যাডেল একেবারেই নির্বিকার। সাইজ জিরো ফিগার নেই, চাল-চলন আর পোশাক-পরিচ্ছদেও তেমন আকর্ষণীয় নয়। বরং স্থূল শরীর নিয়ে তিনি অনেকেরই হাস্যরসের পাত্রী। শুধু মিষ্টি মায়াকাড়া মুখশ্রী আর তার চেয়েও অসাধারণ একটি কণ্ঠ দিয়ে বাজিমাত করে চলেছেন তিনি। প্রমাণ করে দিয়েছেন শিল্পচর্চায় সবার ওপরে মেধার স্থান।

কার সঙ্গে সময় কাটাতে চান জানতে চাইলে অ্যাডেল জানান, প্রিন্স হ্যারির প্রতি তার দুর্বলতার কথা। হ্যারির ব্যক্তিত্বকে দারুণ পৌরুষদীপ্ত বলে মনে হয় তার। অ্যাডেলের জাদুমাখা কণ্ঠ পাগল করেছে সঙ্গীতের আরেক বিখ্যাত গায়িকা বিয়ন্সে নোলসকে। তিনি প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডেলকে। তার কণ্ঠকে ঈশ্বরের কণ্ঠের সঙ্গে তুলনা করেছেন বিয়ন্স। বিয়ন্সের কাছ থেকে এমন বাহবা পেয়ে অ্যাডেল আনন্দে দিশেহারা। তারপরই আবার নিজেকে সামলে নিয়েছেন। জানিয়েছেন, এখনও বহু পথ যেতে বাকি।





Rolling In The Deep Lyrics
There's a fire starting in my heart
Reaching a fever pitch and it's bring me out the dark
Finally I can see you crystal clear
Go ahead and sell me out and I'll lay your ship bare

See how I'll leave, with every piece of you
Don't underestimate the things that I will do
There's a fire starting in my heart
Reaching a fever pitch and it's bring me out the dark

The scars of your love remind me of us
They keep me thinking that we almost had it all
The scars of your love, they leave me breathless
I can't help feeling

We could have had it all
Rolling in the deep
You had my heart inside your hand
And you played it to the beat

Baby, I have no story to be told
But I've heard one of you and I'm gonna make your head burn
Think of me in the depths of your despair
Making a home down there as mine sure won't be shared

The scars of your love remind you of us
They keep me thinking that we almost had it all
The scars of your love, they leave me breathless
I can't help feeling

We could have had it all
Rolling in the deep
You had my heart inside your hand
And you played it to the beat

Could have had it all
Rolling in the deep
You had my heart inside your hand
But you played it with a beating

Throw your soul through every open door
Count your blessings to find what you look for
Turn my sorrow into treasured gold
You pay me back in kind and reap just what you sow

(Now I'm gonna wish you never had met me)
We could have had it all
(Tears are gonna fall, rolling in the deep)
We could have had it all

(Now I'm gonna wish you never had met me)
It all, it all, it all, it all
(Tears are gonna fall, rolling in the deep)

(Now I'm gonna wish you never had met me)
We could have had it all
(Tears are gonna fall, rolling in the deep)
Rolling in the deep

(Now I'm gonna wish you never had met me)
You had my heart and soul
(Tears are gonna fall, rolling in the deep)
And you played it to the beat

(Now I'm gonna wish you never had met me)
Could have had it all
(Tears are gonna fall, rolling in the deep)
Rolling in the deep

(Now I'm gonna wish you never had met me)
You had my heart and soul in your hand
(Tears are gonna fall, rolling in the deep)
But you played it, you played it, you played it to the beat

(২৩ জুন ২০১১ দৈনিক সমকালে প্রকাশিত)

মিউজিক নিয়ে আরেকটি পোস্ট
**লেডি অ্যান্টিবেলাম : তিনিশির তিন গানপাগল**
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১১ রাত ১১:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×