somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন পাগলের হলো মেলা মন্ত্রনালয়ে এসে ( স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ) । ( একটি সিরিয়াস ফান পোস্ট )

২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উইকিলিকস তো একের পর এক তথ্য ফাঁস করে বড় বড় লোকের লুঙ্গী ঢিলা করে দিচ্ছে । :P :P :P এইবার দেখেন কুশলীকস এর ফাঁস করা তথ্য । B-)) B-)) B-)) কুশলীকসের সোর্স পৌঁছে গিয়েছিল একটি দেশের মন্ত্রীসভার বৈঠকে । যেখানে একটি ট্রায়াঙ্গেল আড্ডায় বসেছিলেন দেশের তিনজন অবিজ্ঞ মন্ত্রী । (অ + বিজ্ঞ = নয় বিজ্ঞ ) । :!> :!> :!>
তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসাহারা খাতেমুন, :-B বাণিজ্যমন্ত্রী ফারু্ক কম-খান-জাহান :|| এবং অর্থমন্ত্রী আবুল বিড়ি-মাল-মশলা |-) । তাদের ই আড্ডার চুম্বক অংশ তুলে ধরা হলো –


ফারুকঃ কেমন আছেন বেসাহারা আপা ?

বেসাহারাঃ এইতো, কম খেয়ে ভালোই আছি !!! তুমি মাইরি আইডিয়া একখান দিসো !!! কম খান ভালো থাকুন , টাকা বাঁচান । তা আপনি কি কন মাল ভাই ?

মালঃ হুম । ঠিক ই বলসো । সবই ভাবীর দোয়া ।

বেসাহারাঃ মাল ভাই । কাহিনী তো মাথার উপ্রে দিয়া গেল । এইখানে ভাবী আইলো কেমতে ? :|| :|| :||

মালঃ ও, ফারুক । কাহিনী খোলাসা করো তো ।

ফারুকঃ আপা, কাহিনী তেমন কঠিন কিছু না । আপ্নাগো ভাবী মানে আমার বউয়ের রান্না এত ভালো (!!!) :-& :-& যে, খাইলে মনে হইবো বাথরুম থিকা মুখ ফ্ল্যাশ কইরা আসি । কিছু কইবারও পারি না সইবারও পারি না । তাই জনগণরে কইলাম “ আপনারা কম কম খান, পকেটের খরচা বাঁচান”।
পাব্লিক কথাডা কেমনে নিলো জনি না, তয় আমার বউ কথাডা সিরিয়াসলি নিসে । এহন, সে তার বেনিটি বেগের খরচা বাচানোর লাইগা আমারে কম কম খাওয়ানো শুরু করসে, আর আমিও জানে বাইচ্চা গেসি । ;) ;) ;)

বেসাহারাঃ অ, কাহিনী তাইলে এই । যাক তোমার মাথায় মাল আসে ।

ফারুকঃ তা আপা, মাল কিন্তু আপনের মাথায়ও কিসু কম নাই । বলসিলেন দেশে জনগনের শাসন কায়েম করবেন । করে ছাড়সেন । :-B :-B

মালঃ ফারুক, এই “জনগনের শাসন” বেপারটা ক্লিয়ার করো তো । ব্যাপারটা নিয়ে অনেকেই বলে, কিন্তু ব্যাপারটা বুঝি না । মাথায় চুল কম তো, তাই গুলি কানের পাশ দিয়া যায় ।

ফারুকঃ বুঝলেন না । আগে কি হইত ? জনগন যদি অপরাধী ধরত, তাহলে পুলিশের হাতে দিত তাগো শাসনের লাইগা । কিন্তু অহন কি হয় ? পুলিশ আসামী (!) ধইরা জনগনের হাতে দেয় শাসনের লাইগা । তাইলে অহন কন কার শাসন চলতেসে ?

মালঃ তাইতো ।

ফারুকঃ আর । আপার তো একটা হিট ডায়লগ আছেই “ দেখছি ” । :-/ :-/ :-/

মালঃ ফারুক, তুমি যাই বলো আর তাই, বেসাহারা কিন্তু আসলেই জনগনের মন্ত্রী । জনগনের সাথেই তার উঠাবসা । তুমি শাহরুখ খানের কন্সার্ট কোথা থেকে দেখসো । নিশ্চই ঘরে বসে, আর না হয় ভিআইপি গ্যালারীতে ? বেসাহারা কোথা থেকে দেখসে জানো ? একেবারে মঞ্চের সামনে মাটিতে আসন কইরা বইসা জনগনের সাথে দেখসে । বোঝো ঠেলা ।

বেসাহারাঃ মাল ভাই, লজ্জা দিয়েন না । লজ্জায় কিন্তু আমি আবার গোলাপী হয়া যাই !!! :#> :#> :#> তবে মাল ভাই, আপনেও কিন্তু একখান জিনিস । শতকোটি টাকার ঘাটতি বাজেট, শেয়ার বাজার কেলেঙ্কারি, এত কিসুর পরও পার পান কেমনে ? রহস্য কি ?

মালঃ রহস্য কিসু না । আমার আছে দরবেশ বাবা আর মুশকিল আসান কেন্দ্র । আর সাদা-কালো টাকার কথা না ই বললাম । তুমিও দরবেশ বাবার মুরিদ হও, দেখবে সব মুশকিল আসান হয়ে গেসে ।

ফারুকঃ বাদ দেন তো মাল ভাই । কথা তো আর কইয়া শেষ করন যাইবো না । তার চেয়ে চলেন সবাই মিল্লা একটা গান গাই .................................

আমাদের দেশটা স্বপ্নপুরী,
একসাথে সবে মিলে করব চুরি ।
স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী...............
সবার সাথে ভাব করি ।
যা পাই তা মিলেমিশে মারি ।


***উপরের লিখাটি লেখকের উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা প্রসূত লেখা । বাস্তবের সাথে এর মিল খোঁজা বোকামি হবে ।***


আগের পোস্টটিতে যোগাযোগ মন্ত্রীর কিছু তথ্য ফাঁস করা হয়েছে । :P :P :P

যে কারনে যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করবেন না ( একটি সিরিয়াস ফান পোস্ট ) Click This Link
১২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×