পর্ব: ২১
সূরা: আ'লা
অর্থ: মহিমান্বিত, সর্বোন্নত
সূরার ক্রম: ৮৭
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ১৯
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
মহিমা বর্ণনা কর প্রভুর যত
সৃষ্টি করেছেন তিনি সুসংহত,
পরিমিত বিকাশ করে পথ দেখালেন
ঘাসের চারা তিনি বাহির করেন।
অতঃপর তিনি তাকে মলিন বানান
অবশ্যই তোমাকে আমি শেখাবো কোরান,
তাহলে তা তোমার মাঝে রবে অম্লান।
সেই রূপই হবে যাহা ইচ্ছা আল্লার
প্রকাশ্য গোপন সবই জানা আছে তাঁর।
সহজ করিব তোমার সকল বিষয়
নছিহত করিতে যাতে ফলপ্রসূ হয়।
সেই তো উপদেশ করিবে গ্রহণ
যেই লোক আল্লাকে ভয় করিবে এখন।
উপেক্ষা যে করিবে হতভাগা জন
প্রবেশ করিবে যেথায় আগুন ভীষন,
বাঁচিতেও পারিবেনা, আসিবেনা মরণ।
সফলতা- নিজেকে যে শুদ্ধি করে
প্রভুকে স্মরণ করে নামায পড়ে,
দুনিয়ার জীবনকে তবু প্রাধান্য যে দাও
উত্তম ও চিরস্থায়ী আখেরাত তাও।
আগের কিতাবেও সব লিখা আছে তার
তাদের কিতাব সকল ইব্রাহিম-মুসার।।
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



