পর্ব: ২২
সূরা: তারিক
অর্থ: (রাতের আগন্তুক)
সূরার ক্রম: ৮৬
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ১৭
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
আকাশের কসম আরো যাহা রয়ে যায়
নিজেকে প্রকাশ করে রাতের বেলায়,
তুমি কি জানো ঐ নিশাচরী কারা?
ওরা হলো আকাশের জ্বলন্ত তারা!
এমন কোথাও নাই কেহ কোন লোক
যাহার উপরে নাই তত্ত্বাবধায়ক।
সুতরাং ভাবনা করা উচিত মানুষের,
কি বস্তু হতে তার সৃষ্টি কিসের।
এমন ভাবে সৃষ্টি করা হয়েছে তাকে
নিঃসৃত পানি এক যাহা ধাবিত থাকে।
মেরুদন্ড ও বক্ষদেশের মাঝে যাহা রয়
সেখান হতেই তারা বহির্গত হয়।
সক্ষম আল্লা তাকে পুনরায় সৃজন
পরীক্ষিত হবে যেদিন বিষয় গোপন।
যেদিন রবে না তার কোন ক্ষমতা
পাইবেনা আর কোন কারো সহায়তা।
কসম বৃষ্টির ঝরা ওই আকাশের,
বিদীর্ণ হয়ে যাওয়া সেই জমিনের;
এ কোরান মীমাংসাকারী বাণী নিশ্চয়
নিরর্থক যার মাঝে কোন কিছু নয়।
কুচক্র করে যারা ভীষন প্রকার
সেইরূপ কৌশলও নানা রয়েছে আমার।
সুতরাং কিছুদিন আরো দাও কাফেরের
সামান্যই কিছুকাল অবকাশ তাদের।।
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link
২.http://www.banglabooks.tk/2010/08/al-quran-bangla-translation-by-dr.html

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



