পর্ব: ২৪
সূরা: ইনশিকাক
অর্থ: (খন্ড-বিখন্ড করা)
সূরার ক্রম: ৮৪
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ২৫
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
ফাটিয়া যাবে ওই আকাশ যখন
রবের আদেশ তার করিবে পালন
যোগ্যতা তাহারই শুধু রয়েছে এমন।
জমিনকে প্রসারিত করা হবে যে তখন
খালি হয়ে পড়বে সব করে উদ্গীরণ।
রবের আদেশ সকল পালন করিবার
সেইরূপই যোগ্যতা রয়েছে তাহার।
রবের কাছে পৌছিতে মানুষ তোমায়
কষ্ট করিতে হবে অধিক চেষ্টায়,
অবশেষে সাক্ষাত লাভ হয়ে যায়।
আমলনামা দেয়া হবে যার ডান হাতে,
সহজেই হিসাব-নিকাশ হয়ে যাবে তাতে।
আনন্দে পরিবার মাঝে আসিবে সে ফিরে
আপণ লোকেরা তাকে রহিবে ঘিরে।
আমলনামা হবে যার পশ্চাতে প্রদান,
মরণকে তো করিবে সে সেথায় আহবান।
দোযখের আগুনে তখন করিবে প্রবেশ
স্বজনের মাঝে ছিল আনন্দে অশেষ।................................(১৩)
কখনো ভাবিত না সেই কথাটিরে
একদিন যেতে হবে সেখানেই ফিরে,
প্রভুর নজর আছে তাহাকেই ঘিরে!
কসম করি আমি পশ্চিম আকাশ
লালিমা ভরা অস্তরবির যেথা নির্যাস।
রাত ও রাতের বেলায় সমাবেশ তার
চাঁদ আর পূর্ণতা যখন চন্দ্রকলার।
বিভিন্ন অবস্থায় সবাই উপনীত হবে
তবুও তারা কি সব এভাবেই রবে?
তাহলে ঈমান তারা আনিবে কবে?
তাদের সামনে যখন পড়া হয় কোরআন
করে না তারা কেহ সিজদা প্রদান,
কাফের অস্বীকার করে আনে না ঈমান।
বিশেষভাবে আল্লা সবই হন অবহিত
তাদের সবার যাহা হয় রক্ষিত
শাস্তির সংবাদ দাও তাদের উপরে।
ঈমান তবে আনিয়া যাহা সৎকাজ করে
অফুরন্ত পুরস্কার আছে তাহাদের তরে।।...........................(২৫)
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



