পর্ব: ২৫
সূরা: ইনফিতর
অর্থ: (বিদীর্ণ করা)
সূরার ক্রম: ৮২
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ১৯
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
ওই আকাশ যখন যাবে ফাটিয়া
তারাগুলি পড়িবে সব যখন ছুটিয়া,
সাগর সমূহ হবে উদ্বেলিত
কবর করা হবে সব উন্মোচিত;
জানিতে পারিবে সকল মানুষ তখন
পিছনে কি রেখে এলো, আগে কি প্রেরণ।
হে মানুষ বিভ্রান্ত কে তোমায় করিল
মহান সেই প্রভু হতে ভুলায়ে রাখিল?
সৃষ্টি করিয়া যিনি আরো সমন্বিত
শরীরের অংশ সমল করে পরিমিত,
তোমাকে চাইলেন তিনি যেই আকারে
গঠন করিয়া দিলেন সেই প্রকারে।
তোমাদের ভ্রান্তিতে থাকা উচিত নয় আর
করিলে বিচারের দিন তবু অস্বীকার।
নিযুক্ত রয়েছে সকল তোমাদের উপরে
তত্ত্বাবধান সবই ফেরেশতারা করে,
অভিজাত ওইসব লেখকগণ যারা
যা কিছু তোমরা কর জানে তাহারা।
পরম সুখেতে রবে যত নেককারী
দোযখেতে যাবে সব যারা পাপাচারী।
প্রবেশ করিবে সেথায় যেদিন বিচার
বের হতে পারিবেনা তারপরে আর।
বিচারের দিবস সেটা জানো কি সে তায়?
সেইদিন কি রকম হবে বলি পুনরায়,
করিবে না সেদিন কেহ কারো উপকার
হুকুম সেথা হবে শুধু আল্লাহ্র।
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


