পর্ব: ২৬
সূরা: তাকবির
অর্থ: (অন্ধকারাচ্ছন্ন)
সূরার ক্রম: ৮১
পারা: ৩০
অবতীর্ণ: মক্কা
আয়াত সংখ্যা: ২৯
রুকু: ১
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
সেইদিন সূর্য হবে দীপ্তিহারা
খসিয়া পরিবে যত আকাশের তারা
পর্বতমালাকে হবে চালিত করা
উষ্ট্রি হবে উপেক্ষিত গর্ভভরা।
বন্য পশু করা হবে একত্রিত
সাগর যত হয়ে যাবে উদ্বেলিত,
পুনরায় আত্মা হবে সংযোজিত।
কন্যা শিশুরা হবে জিজ্ঞাসিত
কোন অপরাধে তারা জীবন্ত প্রোথিত?
আমলনামাসমূহ খুলে হবে ধরা,
আকাশসমূহ হবে উন্মোচিত করা।
দোজখ করা হবে প্রজ্বলিত
বেহেশত করা হবে নিকটে আনীত।
জানিতে পারিবে সব মানুষ তখন
আনিয়াছে নিজের সাথে কি সে এমন।
কসম করি যাহা পশ্চাতে সরে
চলে আর নিজেকে সে আড়াল করে,
কসম চলে যাওয়া সেই যে রাতের
আলোকিত করে দেওয়া ওই প্রভাতের।
নিশ্চয়ই এই বাণীগুলি ফেরেশতা আনীত
আরশ মালিকের যিনি সম্মানিত
বিশ্বাসী বাহক সে এক সেথায় মানিত।
তোমাদের সাথীর নহে মাথা বিকৃত
ফেরেশতা দেখা তাঁর খোলা স্বীকৃত।
কৃপণতা করেনা সে বলিতে কভু
গায়েবের বিষয় সেটা হলেও তবু।
শয়তানের উক্তি নহে এটা রয়ে যায়,
এতএব তোমরা সবাই চলেছ কোথায়?
বিশ্ববাসী তরে এতে উপদেশ রয়
সঠিক পথ চলিতে চায় যারা নিশ্চয়।
তোমাদের ইচ্ছা কোন কার্যকরী নয়
জগৎ পালকের যদি ইচ্ছা না হয়।।
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
পূর্ববর্তী পোস্ট: View this link
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


