somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধুরামের গবেষণা

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে করুন দেখেশুনে
ভালোবাসুন মনেপ্রাণে

বিয়ের কথা উঠলেই আমাদের বাঙালি মেয়েরা আর ঠিক থাকে না। কবে হবে, কার সঙ্গে হবে, কোথায় হবে এ নিয়ে কৌতূহল চলতে থাকে সারাক্ষণ। আবার কখনো যদি বিয়েটা ভেঙে যাওয়ার উপক্রম হয় তা হলে ঘটে যায় উল্টো কা-। ছেলে পক্ষ থেকে বলা হয়, মেয়েকে পছন্দ হয়নি, মেয়ের চেহারা ভালো নয়, মেয়ে অন্য কাউকে ভালোবাসে ইত্যাদি। আর মেয়ে পক্ষ থেকে বলা হয়, ছেলে দেখতে মোটা, ভুঁড়িটা বেশি বড়, ছেলের বেতন খুব সুবিধাজনক নয়, বংশ খারাপ, মাথায় টাক ইত্যাদি। যাই হোক না কেন, বিয়েটা যে সহজ কিছু নয় তা আমাদের সবার স্বীকার করতেই হবে। তবু মেয়েরা মনে করে, বিয়ে হলেই যেন বাঁচি আর ছেলেরা মনে করে বিয়ে ধীরে ধীরে হওয়াই ভালো।
প্রিয় পাঠক, আপনাদের জন্য আমাদের এবারের বিষয় হচ্ছে বিয়ে করার আগে বর বা কনে দেখতে গেলে কী কী বিষয়ের ওপর বেশি নজর দিতে হবে। শুরুতেই আসা যাক মেয়ের প্রসঙ্গে। অর্থাৎ মেয়ে দেখতে গেলে আপনাকে মেয়ের কী কী বিষয়ের ওপর বিশেষ নজর দিতে হবে। তবে একটা কথা, মেয়েটি যদি আপনার পূর্বপরিচিত হয় অথবা মেয়ের সঙ্গে যদি আপনি আগে থেকেই প্রেমে জড়িয়ে থাকেন তা হলে তো কথাই নেই। আপনি ধরা যা খাবার আগেই খেয়ে বসে আছেন। আর যদি তা না হয়, তা হলে আপনার কিছুটা সুযোগ থাকবে যাচাই-বাছাই করার। তা হলোÑ
১. দেখে নিন মেয়েটা কী ধরনের পোশাক বা গহনা পরে আপনার সামনে এসেছে। যে সাজে আপনার সামনে এসেছে ধরে নিন সেটিই তার সর্বোচ্চ খরচের সাজ। এ থেকে আপনাকে বুঝে নিতে হবে মেয়েটির খরচ করার প্রবণতা কেমন।
২. মেয়েটির চুলের দিকে তীক্ষè দৃষ্টি রাখুন। যদি দেখেন চুল খুব বেশি বড় তাহলে তাকে বর্জন করাই ভালো। এর দুটি কারণ আছে তা হচ্ছেÑ ক. পরচুলা লাগিয়ে সে আপনার মন ভোলানোর জন্য চুল বড় বানাতে পারে। আপনি যদি তা ধরতে না পারেন তা হলে পরচুলা কেনার খরচ জোগাতে আপনার নাভিশ্বাস উঠে যেতে পারে এবং খ. চুলগুলো যদি সত্যি সত্যিই বড় হয় তা হলে শ্যাম্পু, তেল, সাবান, হেয়ার জেল ইত্যাদি কেনার খরচে আপনি হয়ে যেতে পারেন দেউলিয়া।
৩. মেয়েটির মুখের গড়ন কেমন তা ভালো মতো পর্যবেক্ষণ করে নিন। জ্যোতিষশাস্ত্র মতে, লম্বা মুখের মেয়েরা যতটা ভালোবাসতে পারে ঠিক ততটাই ভোগাতে পারে। আর গোল মুখের মেয়েরা সর্বদাই সম্পদলোভী ও ভোগবিলাসী। যদি পান, চৌকোনা মুখের মেয়ের খোঁজ করুন। কারণ তারা আর যাই হোক সবকিছু নীরবে সহ্য করতে পারে।
৪. মেয়ের বংশ বা অন্যকিছু দেখবে আপনার গার্জিয়ান বা মুরব্বি টাইপের লোকজন। সুতরাং এ নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। তবু যেহেতু বিয়ের পর আপনার ওপরই সব দায়িত্ব বর্তাবে তাই আপনার ভালোর জন্যই দেখে নিন শ্বশুরবাড়িটা যেন একেবারেই খারাপ না হয়। তা হলে দেখা যাবে শ্বশুরবাড়ির দিকে লক্ষ্য রাখতে গিয়ে আপনাকে বিপাকে পড়তে হবে।
এবারে আসা যাক ছেলে দেখতে গেলে কী কী বিষয়ের ওপর নজর দেওয়া উচিতÑ
১. সাধারণত ছেলেকে দেখতে মেয়ে নিজে কখনো যায় না। মেয়ে পক্ষ থেকে তার ভাবি, চাচা, ছোট বোনÑ এরা যান ছেলের বাড়িতে। সুতরাং তাদের উপদেশ দেওয়ার মতো কিছু নেই। তবু বলছি, দেখে নিন ছেলের মাথার চুল পাকা নাকি কাঁচা। যদি পাকা হয় তাহলে বুঝবেন, হয় ছেলে অত্যধিক বেশি বুদ্ধিমান অথবা অত্যধিক বেশি গাধা। যার কারণে আপনার মেয়ে পড়বে মহাযন্ত্রণায়। আর যদি পুরোপুরি কাঁচা হয় তাহলে ভালোমতো লক্ষ করুন তাতে কলপের আশীর্বাদ আছে কি না। যদি না থাকে তা হলে ভালো। আর যদি ছেলেটির মাথায় চুলের কোনো অস্তিত্ব না থাকে তা হলে বুঝবেন ছেলেটি আপনার মেয়ের চুলের যতেœ সর্বদাই উদাসীন থাকবে। একবারে কমপ্লিট তেলতেলে টাক থাকলে বুঝবেন ছেলেটি টাকাওয়ালা। কী করবেন আপনারাই ঠিক করুন।
২. দেখে নিন ছেলেটার অতিরিক্ত ভুঁড়ি আছে কি না। অতিরিক্ত ভুঁড়ি থাকার দুটি কারণ থাকতে পারেÑ ক. ছেলেটি খুব বেশি খাদক এবং খ. ছেলেটির পেটে কৃমি আছে। একটু ভালো মতো পরখ করে নিন। কোনোটাই না থাকলে বেশ।
৩. ছেলেটার উচ্চতা, শরীরের গঠন এবং রঙের দিকেও একটু নজর দিন। বেনামি শাস্ত্রে বলা আছে, ছেলে কালো হলে কৃপণ কিন্তু ভালো মনের অধিকারী, লম্বা হলে কৃপণ, সন্দেহপ্রবণ। আর মাঝারি উচ্চতার হলে কোনো চিন্তা করার অবকাশ নেই। তারা সধারণত ভালো মনের অধিকারী, দয়াবান, বউয়ের প্রতি যতœশীল এবং সংসারধর্মী হয়ে থাকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×