একদলা মাংসের উপর যতবার ছিটকে পড়ছে
টুকরো টুকরো রোদ
ততবারই নতুন হয়ে উঠছে পাহাড়ের আকার
ভূমি থেকে দেখা যাচ্ছে চূড়া
অগ্নিপিণ্ডের শরীরে লুটিয়ে পড়ছে
শুকনো পাতা
উড়ে যাচ্ছে ওই রোদ্দুর ওই চূড়া
ক্রুশ চিহ্নে হেসে উঠছে
অযাচিত ভূতপূর্ব বসন্তের একলা শিহরণ
অসম্পূর্ণ আকাঙ্ক্ষায় ফেটে যাচ্ছে ডালিম
রাত্রিপোকার ডানায়
ধীরে ধীরে জন্ম নিচ্ছে গুপ্ত করিডোর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

