somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিস্টুলা ক্যাম্প ও আমার নতুন দোকানের খবর

১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের জন্মদিনের প্রথম প্রহরে আমার একটি নতুন দোকান হয়েছে। এখানে সে সম্পর্কে বিস্তারিত লিখেছি

অনেকে জানতে চান আমাদের অগ্রগতি নিয়ে। আমাদের কাজ আমরা শুরু করেছি। বেশিরভাগ কাজ এখন হোমওয়ার্কের। এর পাশাপাশি আমার খালা তার মিশন অব্যাহত রেখেছেন। তার একটি আপডেট দিচ্ছি এখানে।

প্রতিবছর প্রায় ৫ লক্ষ মা গর্ভকালীন এবং সন্তান প্রসবের সময় মারা যায়। আর অজানা কতো সংখ্যক মা এক ভয়াবহ জীবন কাটায় তার কোন প্রকৃত হিসাব নাই। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি হয় ফিস্টুলা যাদের হয় তাদের। ফিস্টুলা হল জন্মনালীতে একটি ছিদ্র বা অপেনিং যার ফলে সার্বক্ষনিকভাবে প্রস্রাব ঝরতে থাকে। ফিস্টুলা রোগীদের ৮০‌-৮৫% আবার হয় প্রসবকালিন বাঁধার কারণে। এর একটি বড় কারণ হলো সময়মতো প্রসব না হলে মায়ের হয় সিজারিয়ান দরকার না হয় বিশেষ ব্যবস্থা নিতে হয়। নেওয়া না হলে ফিস্টুলা হবে। ফিস্টুলা রোগীরা অচিরে স্বামী-পরিবার কতৃক পরিত্যক্ত হয়। তবে, কথা হল ৯০% ফিস্টুলা রোগীকে সারিয়ে তোলা সম্ভব।
বাংলাদেশে ২০০৫ সাল থেকে ইউএসএআইডির একটি প্রজেক্ট রয়েছে ফিস্টুলা রোগীদের জন্য, যার মধ্যে বাংলাদেশও আছে ।
আমাদের দেশের ফিস্টুলা রোগীর সংখ্যার তুলনায় এই প্রকল্পটি খুবই অপ্রতুল। এ প্রজেক্টের আওতায় পার্বতীপুরের ল্যাম্প হাসপাতালে আট শয্যার একটি ফিস্টুলা ইউনিট চালু করা হয় ২০০৬ সালে। সেখানে দিনাজপুর-রংপুরের তথা উত্তরাঞ্চলের রোগীদের সহায়তা দেওয়া হয়। প্রতি মঙ্গলবার সেখানে অপারেশন করা হয়। এছাড়া প্রতিবছরই সেখানে কয়েকটি ফিস্টুলা ক্যাম্প করা হয় যেখানে আমার খালা প্রফেসর সায়েবা আখতারের মতো স্পেশাল সার্জনরা যান।
গতকাল শনিবার থেকে সেখানে এবারের ক্যাম্পটি শুরু হয়েছে। প্রফেসর সায়েবা আখতারের সঙ্গী হয়েছেন তার স্বামী প্রফেসর জাহাঙ্গীর কবীর, ভাই ডা. মোরশেদুল আজম, ভাগনী ডা. সারোয়াত জাহান জুবাইরা এবং ভাগনে বউ ডা. শারমিন জাহান।
সেখানকার ডাক্তাররা ক্যাম্পের জন্য ১০ টি জটিল অপারেশন ঠিক করে রেখেছেন। গকতাল ৬টি সম্পন্ন হয়েছে। আজ এখন পর্যন্ত ৩টি শেষ হয়েছে। একটু আগে যেটা শেষ হয়েছে সেটা শুরু হয়েছে দুপুর ২টার সময়। আজকে আর একটি সম্পন্ন করে আমার খালারা রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে।
খালা চীন থেকে ফিরেছেন বুধবার রাতে আর পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন শুক্রবার রাতে।
একসময় ইউএসএআইডি-এনডেনজার হেলথ-এর এ প্রজেক্ট শেষ হয়ে যাবে। তখন আমাদের নিজেদেরকে ফিস্টুলা রোগীদের জন্য ব্যবস্থা নিতে হবে। ঐ লক্ষ্যে আমাদের ফাউন্ডেশনটি কাজ করবে।
আমরা হাসপাতাল এবং রিমোট একটিভিটির একটি বাজেট করছি এখন। সঙ্গে রয়েছে ফাউন্ডেশনের আইনী কাজ। একটি ৪০০০ বর্গফুটের জায়গা ভাড়া নেওয়ার জন্য আলাপ আলোচনাও করা হচ্ছে।


দেখা যাক আমরা কতদূর যেতে পারি।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×