আমার ব্লগে অভিষেক উপলক্ষে যে নেমতন্ন দেওয়া হইয়াছিল তাহাতে সবার ব্যাপক উপস্থিতি আমাকে প্রবল ভাবে অনুপ্রাণিত করিয়াছে। আজ থেকে তাই আপনাদের প্রতি আমার দ্বায়িত্ব বোধ বেজায় রকম ভাবে নাড়া দিতাছে। প্রথমেই আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা জ্ঞাপন করিতছি। আমাদের সব্বার ইহা মনে রাখা উচিত যে আমরা যাহাই করিয়া থাকি না কেন তাহা অবশ্যই হবে আমাদের মাতৃভূমির স্বার্থে। যে যাহাই বলুন না কেন আমাদের সবার এটা স্মরণ রাখা উচিত হইবে যে , আমরা সবাই দেশটাকে ভালবাসি বলিয়াই এত প্রতিকূলতার মাঝেও এটি টিকিয়া আছে। তাই এই ব্লগের সবার মাতৃভূমির প্রতি আকুল ভালবাসা আছে বলিয়াই আমার বিশ্বাস। আমরা এমন কিছু করিব না যেন আমাদের ভবিষ্যত প্রজন্মকে দেশের বাইরে এয়ারপোর্টে ফরেনদের নাক সিঁটকানি দেখতে না হয়। আমরা এমন কিছু করিব না যেন রাস্তায় হাটার সময় কেউ বাংলাদেশি বলিয়া ঘাড় বাকা করিয়া না দেখে , কারও সকতুর নয়নে যেন করুনা না থাকে অথবা বাইরের দেশের অহংকারের কাছে যেন আমাদের অহংকার চাপা পড়িয়া না যায় । আমরা যাতে তাহাদের কানের কাছে বোঁ বোঁ করিয়া সাকিব, তামিম, সুন্দরবন, কক্সসবাজার প্রভৃতি বাক্য অকপটে বলিতে পারি সে সাহস থাকিতে হইবে । অক্সফোর্ড, কেমব্রিজ, হাভার্ড , হপকিংস এ আমাদের সংখ্যা যে নেহাৎ কম নয় তা তাহাদের দুই পৃষ্টে প্রবল চপেটাঘাত এর মাধ্যমে বুঝাইয়া দিতে হইবে । রবীন্দ্র , নজরুল , ইউনুস যে এই মাটিতেই আশ্রয় নিয়েছিলেন তা তাহাদের ভোলার কারন দেখি না । আমরা এমন এক মাতার সন্তান যাদের গ্রহন করার জন্য বাইরের নামী দামী বিশ্ববিদ্যালয় গুলো মুখিয়ে থাকে, অবশ্য এ বিষয়ে তাহারা আমাদের চেয়ে বেশ অবগত রহিয়াছে ।
সুতরাং, তাহাদের জানা আবশ্যক যে আমরা অতি ভদ্র জাতের বলিয়াই নিজের ঢোল নিজে পেটাই না । তাহার পরেও সত্য কখনো চাপা থাকে না তাহা আপনারা স্বচক্ষে দেখিতে পাইতেছেন । আর, তাই আমি আমার বক্ষদেশে হাত দিয়া বলিতেছি যে , আমার দেহের সর্বএ সবসময় একটা চাপা অহংকার বিরাজ করিতেছে এবং দেশকে কিছু দিবার অভিপ্রায়ে রাত দিনের ঘুম পর্যন্ত হারাম করিতেছি । এজন্য আমার স্নেহময়ী মাতা যে আমার পৃষ্টে চপেটাঘাত করেন নাই , তাহা বলিতে পারি না । তবুও আমার দৃঢ় বিশ্বাস এখানে আমার মত বিবেকবান অনেকে আছেন যাহার ঠিক আমার ন্যায় । তাদের প্রতি আমার পাকস্থলির অন্তস্থল হতে তাজা ভালবাসা , আর যারা নন তাদের আহ্বান ।
উপরে অনেক আবেগপ্রবন কথা বলিয়া ফেলিয়াছি, তবে পাঠক কথা গুলো যে আমাদের অন্তরে বাজিতেছে তাহা কিন্তু সত্য । সত্যিই দেশ এর প্রতি ভালবাসা এক নির্ভেজাল ভালবাসা । ইহাতে না আছে ছ্যাক খাইবার আশাঙ্কা, না আছে ক্ষতির সম্ভাবনা, না আছে পিতামাতার অযাচিত টেনশন । ইহা এমন এক ভালবাসা যা সভ্য জাতি মাএ্যই বিদ্যমান । আমরাও তার হতে আলাদা নই । কে জানে এইখান হতেই হয়তো ভবিষ্যতে কেউ দেশের হাল ধরিবে আর তাই বর্তমানেই ভবিষ্যতের প্রতিচ্ছবি ।
রবি ঠাকুর বলেছিলেন :
'' ভালবাসি ! ভালবাসি !!
সখি ভালবাসা কারে কয় ! ''
কবি অসাধারন ব্যক্তি হয়েও ভালবাসা কি তা ধরতে পারেন নি , কিন্তু আমি সাধারন হয়ে তা ধরিতে পারিলাম। ফলে , বর্তমানে আমার দেহে একটি চাপা গর্ব বিরাজ করিতেছে । জানি না হয়তো আজ রাতও গর্বের চোটে ঘুমের ব্যাঘাত ঘটিবে ।
আমার প্রথম ব্লগ এটাই । ভুল থাকলে ধরিয়ে দিবেন আর ভাল থাকবেন ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১১ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



