ফুলের মধ্যে গোলাপ আমার প্রিয় ফুল। সব কালারের গোলাপকেই আমি পছন্দ করি। ক্লাস সিক্সে উঠে সখ হলো বাড়ির আঙিনায় একটা বাগান বানাবো। তো ফুল গাছ সংগ্রহ করা শুরু করে দিলাম। অনেক জাতের ফুলের চারা সংগ্রহ করে ফেললাম। প্রতিদিন স্কুল থেকে এসেই বাগানের পরিচর্যা করতাম।
তো নজরুল ভাইয়ের বাগানের সাদা গোলাপের চারা সংগ্রহ করতে ইচ্ছা হলো। এলাকার সকল পোলাপাইন এই নজরুল ভাইকে বাঘের মত ভয় পায়। চাইলে তো চারা দিবেই না বরং মাইর দিবে। তাই শেষ উপায় হিসেবে চারা চুরি করার ডেঞ্জারাস সিদ্ধান্ত নিলাম।
একদিন সূযোগ বুঝে মিশন শুরু করলাম। আস্তে করে চারা উঠিয়ে বাগান থেকে বের হয়ে দিলাম এক ভো দৌড়। এমন সময় নজরুল ভাই আমাকে ডাক দিল, এই নাজু এই দিকে আয়। আমার বুকের ভেতর পানি শুকিয়ে গেছে। কম্পন শুরু হয়ে গেছে।
আস্তে আস্তে ফুলের চারাটা হাতে করে নিয়ে মাথা নিচু করে নজরুল ভাইয়ের সামনে গেলাম।
- কিরে হাতে এটা কি?
- ফুলের চারা
- কি করবে চারা দিয়ে?
- বাগান বানাবো।
- ভাল কথা, আমাকে বললেই পারতে। চুরি করে নিতে হবে কেন?
আমি চুপ হয়ে দাড়িয়ে থাকলাম। নজরুল ভাই বললো ঠিক আছে নিয়া যা। পরে আর এমন করবি না। আমি মাথা নাড়িয়ে হ্যা সূচক সম্মতি দিলাম।
নজরুল ভাই শুনেছি এখন ন্যাদারল্যান্ড থাকে। তাকে দেখিনা প্রায় ১৫ বছর হয়ে গেছে। ব্লগে থাকলে সাড়া দিবেন।
(চলিতে পারে)

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।