somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেমোরী থেকে নেয়া- ৫

১৩ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের মেমোরী

তখন আমি রিয়াদের নাসিম এলাকায়। একদিন সাইকেলে করে আমার বাসা থেকে একটু দূরে অন্য বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। রাত তখন নয়টা বাজে। নাসিম সাধারণত বদুদের এলাকা। (বদু বলতে কৃষক, মুর্খ, গেয়ে ধরনের লোককে বুঝানো হয়)

সাইকেল চালিয়ে যাচ্ছি, এমন সময় আমার মোবাইলে একটা কল এসেছে। তো রিসিভ করলাম। কল রিসিভ করা শেষে পেছনে তাকিয়ে দেখি একটা গাড়ি আমার পিছু পিছু আসছে। আমি দাড়ালাম।

গাড়িতে দুইটা ছেলে বসা। একজন আমাকে বললো,

-তোমার মোবাইলটা একটু দাও, আমি আমার বাবাকে একটা কল দিব।
-আমি বললাম আমার মোবাইলে টাকা নেই।
- শুধু মিস কল দিব।

আমার এই ছেলেদেরকে সন্দেহ হল। তাদের হাতে মোবাইলটা না দিয়ে বললাম, তোমরা নাম্বার বল আমি কল দিচ্ছি।

ওরা প্রথমে রিকোয়েস্ট করলো তাদের বিশ্বাস করতে কিন্তু আমি বিশ্বাস করিনি বলে অবশেষে নাম্বার বললো।

আমি মিসকল দিলাম। একটু পরেই পুলা গুলান তাদের গাড়ির জানালা বন্ধ করে দিল। আমার কাছে একটা কল এল। আমি জবাব দিলাম,

- তুমি আমাকে মিস কল দিয়েছো?
- হ্যা, তোমার ছেলে আমাকে বলেছে মিস কল দিতে।
-ও এখন কোথায়?
- এখানেই আছে।
- ওকে দাও আমি ওর সাথে কথা বলবো।
- না তাকে দেয়া যাবে না। তুমি ওর নাস্বারে কল কর।
- একটু দাও প্লিজ।

আমি মোবাইল দিচ্ছি না। বুঝতে পেরেছি ছেলেটা গাড়ির জানালা বন্ধ করে আমাকে কল দিয়েছে। ওর হাতে মোবাইল দিলেই গাড়ি টেনে চলে যাবে।

আমি দ্রুত গতিতে সাইকেল চালিয়ে চলে যেতে লাগলাম। ওরাও আমার পিছনে আসতে লাগলো। আমার ইচ্ছা হল, মেইন রোডে এসে গেলেই ওখানে অনেক মানুষ আছে, তাদের সামনে আর ঢাকাতি করতে পারবেনা। কিন্তু আমি মেইন রাস্তায় যাওয়ার আগেই ওরা আমাকে ধরতে চেষ্টা করলো।

আমি সাইকেল ফেলে দিলাম দৌড়। পালিয়ে বাচলাম।
একটু পরে দেখতে আসলাম আমার সাইকেল সেখানে আছে কিনা। এসে দেখি সাইকেল নাই। উঠিয়ে নিয়ে গেছে।

মনটা খারাপ হয়ে গেল। গাড়ি দিয়ে আর কত চলতে ভাল লাগে। তাই সাইকেলটা কিনে ছিলাম। সেইটাও হারাইলাম।

একটু পরে দেখি আবার সেই পুলা গুলি আমার পিছনে। এইবার আমি আর দৌড় দিলাম না। ভাবলাম মোবাইল নিয়া গেলে যাক। দৌড় দিমু না।

অবাক হইলাম। এইবার পুলা গুলান আমার মোবাইল নিতে চাইলো না। সাইকেলটা দিয়ে বললো। বন্ধু মাইন্ড করোনা। মজা করেছিলাম।

পরদিন মোবাইলে একটা কল এল সেই নাম্বার থেকে। রিসিভ করার পর বললো, তোমার মোবাইল নাম্বারটা আমার দরকার। আমাকে দাও। আমি বললাম সেটা দিতে পারবো না। সে বললো না এটা তোমাকে দিতেই হবে। কত টাকা লাগে বল। আমি বললাম যত টাকা দাও এই নাম্বার আমি দিব না।

লাইন কেটে দেওয়ার পরও বার বার সে কল করতে লাগলো। অবশেষে সে মোবাইল অফ করে রাখলাম। পরদিন খুলাম পরে আবার সেই কল। কয়েকদিন খুব বিরক্ত করেছিল সে।

নাম্বারটা না দিলে বুঝতে পারবেন না।
০৫০২৫০০৫০৩

অবশ্য এই নাম্বার এখন অফ আছে।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৩
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×