এত রুপ, এতো লাবণ্য তোমার
দক্ষিণ জানালাটা দিয়ে যখন বাতাস এসেছিল ঘড়ে
ঠিক তখন যদি স্পর্শ পেতাম তোমার
এতটুকুই অসামান্য হত আজ।
এক পোসরা বৃষ্টি শেষে যখন প্রজাপতি
ঘুড়ে বেড়াচ্ছিল ফুলে ফুলে,
নিস্পলক চোখে তখন আমি তাকিয়ে ছিলাম
বাঁকা রংধনুটার পানে
ঠিক তখন যদি পাশে এসে ডাকতে আমায়
এতটুকুই অসামান্য হত আজ।
বিষন্নতার কড়া যখন নড়েছিল
হৃদয়প্রাসাদের দরজায়
আমি গোমরামুখে বসেছিলাম
নির্জন দিঘিটার পাড়ে।
ঠিক তখনো যদি আমায় তুমি ভাবতে
এতটুকুই অসামান্য হত আজ।
তোমার সামান্যগুলোই বুঝি আজ অসামান্য
পুনর্জন্মা এই আহতের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

