কইনচাইন দেহি' কুইজ পর্বের উপস্থাপক আর নেই
লালু ভাইয়ের ছেলে খোকন সোমবার জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, হৃদরোগ, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। জানুয়ারি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাসায়ই ছিলেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
বাদ মাগরিব শহরের জামিয়া ইসলামিয়া প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে আব্দুল আলীকে সমাহিত করা হবে বলেও জানান খোকন।
দীর্ঘদিন ধরেই এই কৌতুক অভিনেতা মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৩২ সালের ২ অক্টোবর ময়মনসিংহ শহরে জন্ম নেন লালু ভাই। মাত্র ১১ বছর বয়সে বাবা মো. ওয়াজেদ আলীর পরিচালনায় স্থানীয়ভাবে প্রযোজিত 'পল্লী সমাজ' নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। সে সময়ে ময়মনসিংহ নাট্যাঙ্গনে অপরিহার্য ছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয় ও চাকরিগত কারণে ঢাকায় চলে যান তিনি। ১৯৬১-৬২-এ নির্মিত সালাহউদ্দিন পরিচালিত সূর্যস্নান থেকে শুরু করে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন লালুভাই।
তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে দুই দিগন্ত, রাজা এলো শহরে, সাতরং, জানাজানি, নাচঘর, ধারাপাত, রূপবান, রহিমবাদশা, অবাঞ্ছিত, রংবাজ, কখগঘঙ, সোনালী আকাশ, সন্তান, গুনাইবিবি, প্রতিকার, চেনা অচেনা, বধূ বিদায়, লেডি ইন্সপেক্টর উল্ল্যেখযোগ্য।
১৯৬৬-৬৭ সালে 'ঘরোয়া' এবং পরবর্তীতে ৮০'র দশকে ফজলে লোহানী উপস্থাপিত জনপ্রিয় 'যদি কিছু মনে না করেন' ম্যাগাজিন অনুষ্ঠানে 'কইনচাইন দেহি' কুইজ পর্বে অংশগ্রহণ করে তিনি টিভি দর্শকদেরও প্রিয় হয়ে উঠেন। হানিফ সংকেতের 'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানের প্রথম দিককার কয়েকটি পর্বেও তার নিয়মিত অংশগ্রহণ ছিল।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।