কিছু স্বপ্ন এঁকেছিল এই মন,
খুব বেশী কিছু নয় , নয় কিছু অসাধারণ।
স্পর্শ করেনি তা দিগন্ত...
বরং এতটাই ক্ষুদ্র যে,
তার ব্যাপ্তি ছিল তোমার আমার সীমান্ত।
শাওনের যে বারিধারার দৌরাত্ম্য আমার হিয়ার অন্দর পর্যন্ত...
থাকবে তাতে শুধু তোমার অংশীদারিত্ব।
জীবনের প্রয়োজন , ব্যস্ততার মোড়কে নাগরিক জীবন,
করবে না খেয়ালের বিলাসীতাকে ম্লান...
হিমাংশুর তরুন বেলায় ,
নিদেনপক্ষে একবার হবে যুগল চন্দ্রস্নান।
তুমি আমি একসাথে , নিত্য প্রভাতে
শুকতারা অবলোকন...
অহর্নিশ তোমার ভালোবাসায় আমার অবগাহন।
ক্ষণে ক্ষণে মতভেদ , মুহূর্তেই বিবাদ,
তবুও,
এই হৃদমৃত্তিকায় মুগ্ধ অনুভূতির বীজবপন...
কিংবা,
তোমার দুরন্তপনায় আমার দিনযাপন।
রইবে এ দু'নয়ন উন্মুখ...
দেখিতে, অনুক্ষণ অধীর তোমার,
তন্দ্রানিমগ্ন ক্ষণিক শান্তমুখ।
তোমার ভালোবাসার দান,
একটি প্রণয়বিন্দু এ ললাটে অম্লান।
তাই,
সমুখে তোমার দাঁড়ানো...
ইচ্ছে হলেই হাত রেখে এই হাতে ,
অকারনে পথ হারানো।
ক্রমক্ষয়িষ্নু মহাকালের পরে,
তোমার অস্তিত্বকে অবিনাশী করতে চাওয়া...
তাতেই পরম পূ্র্ণতা পাওয়া।
হয়ত,
ভাগ্যদেবী আমার প্রতি বড় বেশী প্রসন্ন...
চাননি,
আমার স্বপ্নগুলো হোক এত নগণ্য।
হৃদয়ানুরাগের আবীরে আঁকা স্বপ্ন , করতে পূ্র্ণ...
তাই , ভাগ্যদেবীর এত কার্পণ্য...
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



