somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে উৎফুল্ল এরশাদ, ২৪ জুলাই নাটকীয় কিছু ঘটবে :)

২৪ শে জুলাই, ২০০৮ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপ্রতি এইচ এম এরশাদ ১৭ জুলাই থেকে লন্ডনে রয়েছেন । লন্ডনের ৪৬ কিংর্ন্স রোডের ফোর স্টার এডলাইন হোটেলে উঠেছেন । এরশাদের বর্তমান লন্ডন সফর নিয়ে দেশে-বিদেশে বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক মহলে । দৈনিক সুপ্রভাতসহ কয়েকটি জাতীয় দৈনিকে ‘হাসিনা-এরশাদ ও ভারতীয় এক কুটনৈতিকের মধ্যে বৈঠক’। আবার ২৪ জুলাই আরেকটি বৈঠক হবে ‘হাসিনা,এরশাদ ও উপদেষ্টা হোসেন জিল্নুর মধ্যে’ । সংবাদ পত্রের এমন খবরে ঢাকা ও লন্ডনের রাজনৈতিক অঙ্গণে চলছে নানা জল্পনা-কল্পনা । লন্ডনে বাংলা রাজনীতির পর্দার অন্তরালে কোন নাটক মঞ্চ হচ্ছে সেদিকে সবার চোখ । ২৩ অক্টোবর উপজেলা নির্বাচনের দিন ঘোষণা করেছে সিইসি । এরশাদের জাতীয় পার্টি প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের । আর আওয়ামী লীগ বলছে,জাতীয় নির্বাচনের আগে আর কোন স্থানীয় নির্বাচন নয় । দুর্নীতির অভিযোগে বিচারাধীন মামলা থেকে ১১ মাস কারাবাসের পর চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে শেখ হাসিনা আমেরিকা,কানাডা,ফিনল্যান্ড সফর কালে রাজনৈতিক কোন বক্তব্য না রাখলেও সম্প্রতি লন্ডনের দুটি দলীয় সমাবেশে বর্তমান সরকার ও সিইসিকে সংসদ নির্বাচনের আগে আর কোন স্থানীয় নির্বাচন না করার আহবান জানান । উপজেলা নির্বাচনে যদিও দলীয় ভাবে প্রার্থী দেওয়া হয়না তার পরও মাঠে প্রার্থীরা দলীয় পরিচয় বহন করেন ।

তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপজেলা নির্বাচন না দেয়ার জন্য বিভিন্ন কর্মসুচি পালন করে আসছেন । কিন্তু সরকার চাইছে তাদের আমলের সকল নির্বাচন রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতার মধ্যেই সম্পন্ন করতে । আর এই উদ্দেশ্যে নিয়েই জেনেভা থেকে আগামী ২৪ জুলাই সংলাপের দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য ও শিল্প উপদেষ্টা ড. হোসেন জিল্নুর রহমান লন্ডন যাচ্ছেন । ওই দিন কোন এক সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার অনির্ধারিত একটি বৈঠক হবার কথা রয়েছে । দায়িত্বশীল একটি সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেতেই এ বৈঠক অনুষ্ঠিত হবে । আর ১৪ দলের শরিক হিসেবে এরশাদও ওই বৈঠকে উপস্থিত্ব থাকবেন । তবে নাম প্রকাশ না করার শর্তে লন্ডন জাপার এক নেতা সুপ্রভাতকে জানান,ওই বৈঠকে একজন ভারতীয় কুটনৈতিক ও লন্ডনের একজন সৌদি কুটনৈতিক উপস্থিত থাকতে পারেন ।

ওই নেতা আরো জানান, আওয়ামী লীগকে উপজেলা নির্বাচন মুখি করাই বৈঠকের মুল বিষয় হলেও শেখ হাসিনাকে যে সব শর্ত দিয়ে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে তা আরেক বার হোসেন জিল্নুর স্মরণ করিয়ে দিবেন । কেননা, সম্প্রতী সময়ে শেখ হাসিনা কিছু রাজনৈতিক বক্তব্য রাখছেন, যা সরকারে সাথে শর্ত ভঙ্গের পর্যায়ে । এদিকে এইচ এম এরশাদ সোমবার রাতে পূর্ব লন্ডনের মালবারি স্কুলে যুক্তরাজ্য জাতীয় পাটির এক সমাবেশে বলেছেন, বাংলাদেশে কখনোই গণতন্ত্র ছিল না । বর্তমান সরকারই পারে বাংলাদেশে প্রথম গণতন্ত্রের সূচনা করতে । শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন এমন প্রশ্ন করা হলে এরশাদ হাসতে হাসতে বলেন, আমি ব্যক্তিগত সফরে লন্ডন এসেছি এবং শেখ হাসিনাও এখন লন্ডন রয়েছেন তাই বৈঠকের কথা উঠতেই পারে । তবে ২৪ জুলাইয়ের প্রশ্নে এরশাদ কোন মন্তব্য করেননি ।শেখ হাসিনা আগামী ২৪ জুলাই বিকেলে আমেরিকা যাচ্ছেন আর এরশাদ ২৫ জুলাই দেশে ফিরছেন ।



৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×