যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। সকাল ৭টা ৪৮ মিনিটে তিনি কুয়েত এয়ারযোগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। গত ১৭ জুলাই জাপা চেয়ারম্যান ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান।
এ সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষামাণ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখা হাসিনার সঙ্গে কোন ধরনের সাক্ষাৎ করেননি তিনি। এরশাদ বলেন, জাতীয় পার্টি এখনও মহাজোটেই আছে। শেখ হাসিনাই জোট নেত্রী, তার সঙ্গে বৈঠক হলেই বা দোষের কী?’ তবে লন্ডনে জোট নেত্রীর সঙ্গে কোন বৈঠক হয়নি। আমি আমার ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গিয়েছিলাম। তার সফরসঙ্গী ২ ছেলে এরিক, আরমান এবং একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার বিমানবন্দরে উপস্খিত ছিলেন। এছাড়া বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, আবুল কাশেম, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ফকির আশরাফ, প্রচার সম্পাদক রিন্টু আনোয়ার প্রমুখ। উপজেলা নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, দেশের উন্নয়ন করতে চাইলে প্রয়োজন ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আর এই কারণে উপজেলা নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়া জাতীয় পার্টি গণমুখী-গণতান্ত্রিক দল। তাই উপজেলা নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, জরুরি অবস্খার মধ্যে নির্বাচন হলে তা স্বচ্ছ ও অবাধ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

