তোমাকেই বলছি-১
...........................................
..........................................
আজ বুকভরা একরাশ বেদনা নিয়ে ব্যর্থতার কথাগুলো লিখতে হবে তা কখনো কল্পনাও করিনি। আজ এমনি এক মুহূর্তে তোমাকে লিখতে বসলাম যে মুহুর্তটিকে বিশ্লেষণ করে লিখা আমি নগণ্য মানুষের পক্ষে খুবই অস্বাভাবিক, তোমাকে লিখে যে আনন্দ দিব, সেই ছন্দবহুল ভাষা আমার নেই।
আনমনা হৃদয় সারাক্ষণ যেন তোমার ছবি আঁকে। তোমার স্মৃতি আজও আমাকে আঘাত করে, কষ্ট দেয়, অনুরোধ থাকলো, এভাবে আর কাউকে কষ্ট দিও না। তোমার নির্মম ছলনার শিকার হয়ে আমি তারই যথার্থতা বুকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করে চলেছি। জানি, স্মৃতি শুধুই দুঃখ দেয়। তবুও তোমার দেয়া এই দুঃখকেই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে বেঁচে থাকতে চাই, তোমাকে কোনদিন ভুলব না। তোমার স্মৃতি আমার মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। সম্ভব নয়।
কোন এককালে তুমি ছিলে আমার আশা, ভালোবাসা, স্বপ্ন সাধনা। ছিলে আমার হৃদয় মন্দিরের অতি একান্ত আপনজন। আশা ছিল তোমাকে নিয়ে নতুন কিছু গড়ার। বুকের গভীরে ছিল তোমার অমৃত সম নাম ..............। অথচ আজ সে বুকের গভীরে প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে বোবা কান্নার বুক ফাটা আহাজারী। তুমি তো এখন অনেক দূরের হাওয়া।
আমি এখন অসুস্থ অন্তহীন বড় একা। হয়তো তুমি এখন অন্যের .................। হয়তো এ জীবনে আর কখনো পাব না তোমার দেখা। তবে মনে রেখো, মনে রেখো তুমি............ কোনো এক অলস দুপুরে অথবা বিকাল বেলায় দেখা দেবে আমার স্মৃতি তোমার মানসপটে। আমার ভালোবাসা মত্ত হবেই তোমার স্মৃতির আয়নায়, আমি ছিলাম নিশ্চিত তুমি আমাকে ভালবাসতে চিন্তার অতীত। আর তাইতো চলে গেছো বহুদুরে শিকড়বিহীন। যদিও তুমি সুখী তবে আমার মনে হয় তা কিঞ্চিৎ। আমি তো তৃষ্ণার্ধ ধূ ধু মরুভূমি সম।
তোমাকে এখন বড্ড বেশী মনে পড়ছে। গুমড়ে মরছে হৃদয়। তোমার জন্যে আমার রাতের তারারা হাসে না। হাসনা হেনার গন্ধে হৃদয় ভরে না। শিউলী ফোটার আলোতে শেফালীর সোনালী সময়গুলো স্মৃতির ফ্রেমে আটকানো যায় না। কেবলই তোমাকে মনে পড়ে। যেমনি মনে রাখে চাঁদ তার আলোকিত জ্যোৎস্নাকে।
এ পূর্ণিমা জ্যোৎস্না রাতে হাসনা হেনা ফুলের সুবাসে একাকী ভাবছি শুধু তোমার কথা। আজ অনেক দুরে তুমি, জানি খুবই ভাল আছ। কিন্তু, আমি প্রতিনিয়তই নিঃশেষ হয়ে যাচ্ছি তোমাকে ভেবে। তবুও একটি কথা মরার আগে পর্যন্ত মনে রাখবে আমি তোমাকে খুব বেশী প্রচন্ড পরিমাণে ভালবাসি আর বাসবোও। তোমার জন্য আমার হৃদয়ের দরজা চিরদিন খোলা আছে এবং খোলা থাকবে। অনন্তকাল তোমাকে ভালবেসে যাবো।
দেখা যদি হয় তোমাতে-আমাতে কভু অচেনা জগতে কিংবা দেখা হয় যদি সীমাহীন পরপারে হয়তোবা আমাকে চিনে নিবে তুমি একদিন যারে ভালবেসে ছিলে সেই ................. কে।
................................
..............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



