তোমাকেই বলছি-১
আমার মতো কি কেউ আছে?
যার মনের উদাসী অন্তরে মেঘ জমে?
বৃষ্টি হয়ে ঝরে পড়ে একাকীত্বের কষ্টগুলো।
আমার কাছ থেকে দুরে চলে গেছ,
ভাবছ আমার কিছু নেই
আমার আছে বিশাল আকাশ
ভালোবাসা রাখি সেখানেই।
একাকী জীবনে, জানালার ওপাশে নীলিমায় আঁচলে ঝুঁলে আছে শুকতারা,
একাকী এখন কেউ একজন জেগে আছে ঘুমহারা।
শুনতে কি পাও তুমি আঁধারে আমার কষ্টগুলো,
শুধু তোমায় খুঁজে, একাকী নীরবে।
পাওয়া না পাওয়া নিয়ে ভাবছি না তো আমি।
যেটুকু কাছে আমার, সেইতো অনেক দামি।
সময় আকছে ছবি, এ রাতে, একাকী নিরবে।
ভালবাসা তোমাকে ঘিরে থাকুক,
দুঃখ তোমাকে ভুলে যাক,
স্বর্গের দেবতারা তোমাকে রক্ষা করুক,
বিধাতা তোমাকে আশীর্বাদ করুক।
তুমি ভাল থেকো।
ইতি ...................
অন্যরকম একজন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



