তোমাকেই বলছি-১
তোমাকেই বলছি-২
তোমাকেই বলছি-৩
কেমন আছো, আশাকরি ভাল । আমি ভাল আছি। ভালো থাকার কামনায়।
সুস্থ থেকো, সুন্দর জীবন যাপন করিও এবং করবে। শরীরের দিকে খেয়াল রাখিও। আশাকরি রাখবে।
সৎপথে চলার চেষ্টা করবে, ভবিষ্যতের ভাবনা ভেবে সঠিক পথে এগিয়ে যাবে। জীবনকে সুন্দর ভাবে সাজাবে। অসৎ পথে কেউ কোনদিন দীক্ষা লাভ করতে পারে না।
রাগ মানুষকে কষ্ট দেয়। সেই রাগ নিজের এবং সবার ভালবাসা ছিনিয়ে নেয়। তাই রাগ পরিহার করা সবার পক্ষে উত্তম কাজ।
হিংসা নিজেকে যন্ত্রণা দিতে থাকে, সে নিজের বা কারো মঙ্গল কামনা করে না। তৃষ্ণা নিজেকে ক্ষয় করে, কারণ তৃষ্ণার কাজই হচ্ছে নিজেকে অথবা মানুষকে দুঃখের বা কষ্টের মুখে ঠেলে দেয়া। কাজেই সব মানুষই ভাল কাজের অধিকারী হতে চায়। সুখের কামনায়।
জীবনকে সার্থক ও সাফল্যমন্ডিত করে তুলতে হলে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়া উচিত, আশা করি করবেও।
ভুল ও অবিশ্বাস মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, তাই কখনো না জেনে না বুঝে না দেখে শুনে মিথ্যা অবিশ্বাসে কান কথায় পড়বে না।
হীনমন্যতা জীবনটাকে পলে পলে দগ্ধ করে তাই এ থেকে দুরে থাকবে। বাঁচতে হলে বাঁচবে বাঁচার মত, কারো করুনার পাত্র হয়ে নয়।
নিজেকে নিজের মতো করে গড়ে তুলবে। ভালবেসে, কাছে এসে কাউকে দুঃখ দিয়োনা, দুরে চলে যেওনা।
যা হবার তাতো হয়েছে বিধাতার লীলাখেলা বুঝা বড় দায়। ভাল থেকো এ কামনায়।
ইতি ...................
অন্যরকম একজন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



