১. সম্পত্তির উপরে চোরের শ্রদ্ধা অপরিসীম। চোর চার সম্পত্তি তার হোক, যাতে সে আরও বেশি শ্রদ্ধা করতে পারে।
--- গিলবার্ট কিথ চেস্টারসন (১৮৭৪-১৯৩৬)
বৃটিশ লেখক
২. দেশপ্রেম হলো, যেহেতু আপনি এখানে জন্মেছেন সেহেতু আর সব দেশের চেয়ে আপনার দেশটা ভাল।
--- জর্জ বার্নাড শ (১৮৫৬-১৯৫০)
এংলো-আইরিশ নাট্যকার
৩. আমি এথেনিয়ান বা গৃক নই, আমি পৃথিবীর নাগরিক।
--- ডায়োজোনেস দি সিনিক (৪১২-৩২৩ খৃ. পূ.)
গৃক দার্শনিক
৪. একজন ভাল দেশপ্রেমিক হতে হলে আপনাকে মানবজাতির শত্রু হতে হবে।
--- ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮)
ফরাশী লেখক
৫. পরিতাপ শুধু একটাই, দেশের জন্য দেবার মত জীবন আমার একটাই।
--- নাথান হ্যাল (১৭৫৫-১৭৭৬)
আমেরিকার প্রথম গুপ্তচর, তাকে ফাশি দেয়া হয়েছিল
৬. দেশপ্রেম এক ধর্ম, এক ডিম, যা থেকে যুদ্ধ ফুটে বের হয়।
--- গী দ্য মোপাসা (১৮৫০-১৮৯৩)
ফরাশী লেখক
৭. আমার জন্য এটি খুব অবমানাকর যে আত্মা নিয়ন্ত্রিত হবে ভূগোল দিয়ে।
--- জর্জ সান্তায়ানা (১৮৬৩-১৯৫২)
আমেরিকায় বেড়ে উঠা স্প্যানিশ লেখক
৮. সন্তানদের প্রতি সবচে' গুরুত্বপূর্ণ যে কাজটি একজন বাবা করতে পারেন তা হল তাদের মা'কে ভালাবাসা।
--- হেনরী ওয়ার্ড বীচার (১৮১৩-১৮৮৭)
আমেরিকান ক্লার্গিম্যান ও অ্যাবলিশনিস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

