১. We have nothing that is why we must have the world cup.
আমাদের কিছু নেই তাই আমাদের বিশ্বকাপ চাই।
--- নিজ দেশে (চিলি) বিশ্বকাপ আয়োজনের আবেদন জানিয়ে কার্লোস ডিটবর্ন,
প্রেসিডেন্ট, চিলিয়ান ফুটবল এসোসিয়েশন
২. ওরকম একটা বাম পা থাকলে কে আর ডান পা চায়।
---পুসকাসের বাম পায়ের দক্ষতা সমন্ধে তৎকালীন ইংরজে অধিনায়ক বিলি রাইট
৩. আমার ডান পা’টি এই জন্য আছে যাতে আমি ভালভাবে দাড়িয়ে থাকতে পারি।
--- ফ্রান্ক পুসকাস
৫০এর দশকে হাঙ্গেরীর অধিনায়ক
৪. মাঠে জিদানের সাথে চোখ রাঙ্গিয়ে কথা বলা, সে তো ছবি আঁকার সময় এদুয়ার মনে, লিখতে বসা ভিক্তর হুগো কিংবা গাইবার সময় এডিথ পিয়াফকে উত্তাক্ত করারই সামিল।
--- লিউক ডিম্পসি
লোকটাকে চিনি না, গত বিশ্বকাপ ফাইনালের পর তিনি এই কথা বলেন। আমি তার সাথে চরমভাবে একমত
৫. মাতেরাজ্জির মতো খেলোয়াড়রা একটা অসুখের মতো, যার অস্তিত্বই থাকা উচিৎ নয়।
--- লিলিয়ান থুরাম
ফরাশী ডিফেন্ডার
৬. যা বলেছি তা নিঃসন্দেহে সত্য। তাদের ১১ জন খেলোয়াড়ের সাতজনই কালো আর কয়েকজন ইসলামিক চরমপন্থী। একেবারে মক্কা থেকে বেথেলেহেম।
--- ফ্রান্স ফুটবল দল (২০০৬) সমন্ধে বর্ণবাদী নেতা রবার্তো ক্লাদেরলি
ইতালিয়ান সিনটর
৭. আজুরিরা ফুটবল খেলা ছেড়ে দিয়ে অভিনয়ে নামতে পারে, নিদেনপক্ষে অংশ নিতে পারে অলিম্পিকের ডাইভিং ইভেন্টে।
--- মেলবোর্ন এজ, ২০০৬
অস্ট্রেলিয়ার পত্রিকা, ইতালির কাছে বিতর্কিত পেনাল্টি গোলে হেরে যাওয়ার পর
৮. আপনি একটা হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নামলে ভালো হতো।
--- রাতোমির দিউকোভিচ
ঘানার কোচ ২০০৬, ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রেফারির উদ্দেশ্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

