চিঠি এসেছে চিঠি,
ভেতরে কি যেন একটা নড়ে গেল।
আমার চিঠি?
তবে কি হলো অপেক্ষার অবসান?
পুরো একটি বছর যার পথ চেয়ে ছিলাম
অবশেষে সে এলো?
হলুদ খামে মোড়া একটুকরো কাগজ,
নিয়ে এসেছে নতুন জীবনের আহবান।
নিয়ে এসেছে আমার বিশ্বাস,
আমার অনুচ্চারিত সকল প্রশ্নের জবাব।
কাঁপা কাঁপা হাত, দ্রুতগতির নিঃশ্বাস,
আর একটা চিঠি,
একটা না পড়া চিঠি, আর
খোলার অপেক্ষায় থাকা একটি খাম।
চিঠি তো এসেছে, কিন্তু.....
কাঙ্ক্ষিত উত্তর যদি না আসে?
থমকে যায় হাত,
'যদি'...........
একটি শব্দ, নড়িয়ে দিল বিশ্বাসের ভিত।
তাহলে?
খাম পড়ে রইলো খোলার প্রতীক্ষায়,
বইয়ের ভাঁজের তলে।
আর আমি?
পথপানে চেয়ে রই অপলক,
চিঠির মানুষটা যদি আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


