এগিয়ে আসছে আরেকটি বইমেলা, আরেকটি বসন্ত কিংবা আরেকটি ফাল্গুন। আবার সেই উৎসবমুখর দিন। আসলে একুশে বইমেলার পুরো সময়টাই আমার কাছে উৎসব উৎসব মনে হয়।মনে হয় আমি যেন আবার সেই ছোট্ট মেয়ে। বেনী দুলিয়ে বইমেলায় যাব, নতুন বই কিনব...............আনন্দে আমার ঘুমই হচ্ছে না।
আবার বাংলা একাডেমী প্রাঙ্গন, লাইন ধরে দাঁড়ানো, টি.এস.সি, ফুচকা খাওয়া। পহেলা ফাল্গুন, চারুকলা, একুশে ফেব্রুয়ারী.............আরো কত কি! পহেলা ফাল্গুনে বসন্ত বরণ উৎসব চারুকলার বকুলতলায়। বসন্তকে স্বাগত জানাবে সবাই, শীত শেষে আবার রঙিন জীবন। সারাদিনের শত ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে নেয়া, বন্ধুদের সাথে আড্ডা, সব টানাপোড়েন ভুলে যাওয়া, শুধুই নির্মল আনন্দ। এই সময়টা কি যে উপভোগ করি।
আবার নাকি বই এর দাম বাড়ছে, তাই এবার হয়তো কম বই কেনা হবে, বই না কিনলেও আমি বইমেলা যাব। সারাটা বছর যে তৃষিতের মতো অপেক্ষা করে ছিলাম।
এত অস্থির সময়ে একটুখানি নি:শ্বাস ফেলার জায়গা যেন এখানেই, অন্তত আমার মতো বই পাগল মানুষদের জন্যে। আর মাত্র চার দিন বাকী...........আরেকটি বইমেলার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


