আজ সকালেই পত্রিকা খুলেই যে খবরটি পড়ে আমি বিষন্ণ বোধ করেছি তা হলো নবনির্বাচিত একজন সাংসদকে এত অধিক সংখ্যক সোনার নৌকা দিয়ে সংবর্ধনা।উপহার হিসেবে মহামূল্যবান বই দেয়া যেত।সম্ভবত কেউই তা দেয়নি।কারণ প্রত্যেকেই নিজেকে ওই সাংসদের কাছে মূল্যবান প্রমাণ করতে চেয়েছে।আমার মনে হয়েছে এটা এক ধরণের বিনিয়োগ যা পরবর্তীতে মুনাফাসহ ফেরত আসবে।এটা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি যা আমরা দেখে অভ্যস্ত।সেই সাংসদও নিজের শক্তি এই বলে জাহির করলেন যে সব অনুদান তো আমার হাত দিয়েই যাবে।সম্ভবত এটা বলে তিনি সেই সব বিনিয়োগকরীদের আশ্বস্ত করতে চেয়েছেন যে,ভয় নেই আমি এমন ব্যবস্হা করবো যাতে তোমরা সবাই অঢেল বিত্ত-বৈভবের মালিক হয়ে যাবে।এরকমতো তিনি বলতেই পারেন।যেহেতু তাঁর হাতে ক্ষমতা নামক আশ্চর্য প্রদীপ আছে।এখন প্রশ্ন হলো এতকিছুর পরেও কি আমরা নিজেদেরকে অনৈতিকতার চাদরে ঢেকে রাখব?আমরা কি পারিনা নিজেদের নৈতিক উৎকর্ষ ঘটাতে?এসব কিছুই করতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে।কিন্তু আমরা যারা নির্বাচনের আগেই দল ক্ষমতায় আসলে কিভাবে নিজের আখের গোছাব সেই পরিকল্পনা করে রেখেছি তারা কি পারবো ত্যাগ স্বীকার করতে?সম্ভবত আমাদের কোমল অনুভূতি গুলো ভোতা হয়ে গিয়েছে।নির্বাচনের পর পরই এই বিনিয়োগকারী শ্রেণীটি তাদের রিটার্ন তুলে আনার জন্য আদাজল খেয়ে লেগেছে।এই যদি হয় দলীয় কর্মীদের মনোবান্ছনা তো আমাদের ভবিতব্য কি তা সহজেই অনুমেয়।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।