পাসপোর্ট হারাইয়া গেছে ২ টা দিন কঠিন চিন্তার মধ্যে দিয়ে যাইতেছে....
আমার জানামতে এই ব্লগে অনেক ইউজার আছেন সাউদিতে আমাকে কেউ একটু সাহায্য করবেন এই বেপারে ?? নতুন পাসপোর্ট কি ভাবে তুলতে পারবো আমি ?
পাসপোর্ট আমি হারাই নাই হারাইছে আমার স্পনসর গাধাটায়
এম্বাসির সাইট থাকে ফর্ম নামাইয়া পুরন করে নিছি। আমি রিয়াদ থাকে ৯০০কিলোমিটার দুরে থাকি
------------------------------------------------------------------------------
এডিট:
আপডেট যানিয়ে পোষ্ট।
গত অক্টোবরে আমার পাসপোর্ট হারানো গিয়েছিলো। সাহায্য চেয়ে পোষ্ট দিয়েছিলাম। আমার পাসপোর্ট হারাইয়া গেছে এই শিরোনামে। অনেকেই অনেক বুদ্ধি পরামর্শ দিয়েছেন ঐ সময় আমাকে সাহায্য করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। সমস্যায় পরলে আপনাদের সাহায্য নিব আর সমস্যা কেটে গেলে আপনাদের জানাবোনা এমনতো হতে পারে না।
ঘন্টা খানেক আগে পাসপোর্ট ওয়ার্ক পারমিট সব হাতে পেলাম। তাই আগে আপনাদেরকেই জানিয়ে দিলাম। তখন আপনাদের সাহায্য না পেলে হয়তো আমাকে আরো অনেক ঝামেলায় পরতে হত।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


